News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে অর্থের অভাব হবে না, গুণগত মানে জোর: ডোনার মন্ত্রী
Image

স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে অর্থের অভাব হবে না, গুণগত মানে জোর: ডোনার মন্ত্রী

আগরতলা, ২৩ জানুয়ারি: কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক আজ বিকেলে আগরতলা গভ: ম্যাডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে প্রসূতি ও শিশু বিভাগের নতুন ভবন নির্মাণ প্রকল্পের কাজ এবং আগরতলা গভ: ডেন্টাল কলেজের নতুন ভবন নির্মাণের কাজ ঘুরে দেখেন। এই দুটি প্রকল্পের বিভিন্ন কাজগুলি দেখার পর কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সাংবাদিকদের সাথে কথা বলেন।

তিনি জানান, কেন্দ্রীয় ডোনার মন্ত্রক রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোর উন্নয়নে সব ধরণের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন। এক্ষেত্রে অর্থের কোন অভাব হবেনা। কিন্তু কাজের গুণগতমানের উপর বিশেষ জোর দিতে হবে। সেই ক্ষেত্রে সরকারিভাবে তদারকি চলবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরাবাসীকে উন্নত চিকিৎসা পরিষেবা দেবার লক্ষ্যে ডোনার মন্ত্রক বিশেষ জোর দিয়েছেন। তিনি এই কাজগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে গুরুত্বারোপ করেন।

তিনি এই দুটি প্রকল্পের সাথে যুক্ত নির্মাণ সংস্থাগুলির কর্মকর্তাদের সাথেও কথা বলেন এবং কাজগুলির সঠিক গুণগতমান বজায় রাখার প্রতি নির্দেশ দেন। দুটি হাসপাতাল পরিদর্শনকালে কেন্দ্র ও রাজ্য সরকারের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top