News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাবার স্মোকিং ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, কয়েক লক্ষ টাকার ক্ষতি
Image

রাবার স্মোকিং ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, কয়েক লক্ষ টাকার ক্ষতি

আগরতলা, ২৩ জানুয়ারি: জম্পুইজলা থানার অন্তর্গত হিরাপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার রাবার শিট পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল গভীর রাতে সংঘটিত এই অগ্নিকাণ্ডে এলাকার রাবার ব্যবসায়ী রাজিব মিয়ার ছয়টি রাবার স্মোকিং ঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে কে বা কারা পরিকল্পিতভাবে রাবার স্মোকিং ঘরগুলিতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের ভেতরে সংরক্ষিত বিপুল পরিমাণ রাবার শিট আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকল বিভাগের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যবশত কোনো প্রাণহানির খবর নেই।

এই ঘটনার জেরে গোটা হিরাপুর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে নাশকতা বলে সন্দেহ করছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ঘটনার তদন্তে নেমেছে জম্পুইজলা থানার পুলিশ। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দোষীদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ভয়াবহ ঘটনার পর রাবার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top