News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন বোনের স্বাক্ষর জালিয়াতি করে পিতৃ সম্পত্তি হরণ, শাসক দলের নেত্রী রিনা চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ
Image

তিন বোনের স্বাক্ষর জালিয়াতি করে পিতৃ সম্পত্তি হরণ, শাসক দলের নেত্রী রিনা চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২২ জানুয়ারি: কমলাসাগর বিধানসভার দীনদয়াল চৌমুনি এলাকার তিন বোনের অভিযোগ, দুই ভাই এবং কমলাসাগর শাসক দলের মন্ডল সম্পাদিকা রিনা চক্রবর্তী তাদের পিতৃ সম্পত্তি জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন বোন বিবাহিত এবং তাদের স্বামীদের বাড়িতে, আর এক ভাই কর্মসূত্রে বহিরাজ্যে অবস্থান করছেন। কিন্তু দুই ভাই—সুকুমার চক্রবর্তী ও পঙ্কজ চক্রবর্তী—সাথে রিনা চক্রবর্তীর সহায়তায় তিন বোনের স্বাক্ষর জালিয়াতি করে এবং এক ভাইয়ের মৃত্যুর সনদ তৈরি করে সম্পূর্ণ পিতৃ সম্পত্তি দখল করেন।

তিন বোনের দাবি, বাড়িতে থাকা দুই ভাই তাদের মিথ্যা তথ্য দিয়ে বাবা’র নাম সংশোধন করার জন্য বিশালগড় এইচ ডিএম অফিসে ডেকে এনে সাদা কাগজে স্বাক্ষর করান। সেই বিশ্বাসের প্রেক্ষিতে তারা কিছু বলতে পারেননি। পরবর্তীতে বড় ভাই শংকর চক্রবর্তী বাড়িতে এসে দেখেন সম্পত্তি ছোট দুই ভাইয়ের নামে হস্তান্তরিত হয়েছে।

যখন তিন বোন পুনরায় বাড়িতে যান, দুই ভাই তাঁদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং হুমকি দেন, যদি আবার বাড়িতে আসে তবে প্রাণের ক্ষতি করা হবে। এছাড়া, পিতৃ সম্পত্তির অংশ তাদের নামে থেকে সরকারি নথির মাধ্যমে দু’গন্ডা করে অন্যদের নামে রেজিস্ট্রেশন করা হয়েছে।

তিন বোনের অভিযোগ, বর্তমানে রিনা চক্রবর্তী সরকারি প্রভাব খাটিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে তার স্বামী ও আরেক ভাসুরের নামে সম্পত্তি হস্তান্তর করেছেন। ক্ষুব্ধ তিন বোন সংবাদ মাধ্যমের দারস্থ হয়ে প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top