News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলসাগরে পাকা রাস্তার নিম্নমানের কাজ নিয়ে বিধায়িকার তীব্র ক্ষোভ
Image

কমলসাগরে পাকা রাস্তার নিম্নমানের কাজ নিয়ে বিধায়িকার তীব্র ক্ষোভ

আগরতলা, ২২ জানুয়ারি: কমলসাগর বিধানসভার অন্তর্গত উত্তম ভক্ত চৌমুনী থেকে ফুলতলী পর্যন্ত চলমান পাকা রাস্তা সংস্কারের কাজ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব।

এদিন তিনি নিজে রাস্তার পরিস্থিতি পরিদর্শনে যান এবং দেখতে পান, ঠিকাদারের ইশারায় চলা সংস্কারকাজের মান অত্যন্ত নিম্নমানের। এমন অবস্থা দেখে বিধায়িকা ক্ষেপে অগ্নি শর্মা হয়ে ওঠেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তা সংস্কারের জন্য দাবি জানানো হলেও কাজের মান সন্তোষজনক নয়। সরু গর্ত, অসমান লেয়ার এবং ভাঙাচোরা পিচিং এলাকাবাসীর জন্য দৈনন্দিন যাতায়াতকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

বিধায়িকা অন্তরা সরকার দেব হুঁশিয়ারি দিয়ে বলেন, নিম্নমানের কাজ কোনোভাবেই স্থানীয়দের জন্য গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ঠিকাদার ও দপ্তরের ওপর কঠোর নজরদারি চলবে এবং দ্রুত মানসম্মত সংস্কারের ব্যবস্থা করতে হবে।

এছাড়াও তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন, এলাকার মানুষের নিরাপত্তা এবং চলাচলের সুবিধার কথা মাথায় রেখে কাজের গুণগত মান নিশ্চিত করতে।

Releated Posts

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026

রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…

ByByReshmi Debnath Jun 11, 2026

সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত কৃষক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক।…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top