News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে ভয়াবহ বাইক দুর্ঘটনায় অপর ছাত্রেরও মৃত্যু, শোক
Image

কৈলাসহরে ভয়াবহ বাইক দুর্ঘটনায় অপর ছাত্রেরও মৃত্যু, শোক

কৈলাসহর, ২২ জানুয়ারি: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের বাবুর বাজার থেকে টিলা বাজারগামী সড়কের মধ্যবর্তী এলাকায় গতকাল সকালে ভয়াবহ বাইক দুর্ঘটনার ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন দুই ছাত্র। তাদের মধ্যে এক জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আহত ছাত্রের নাম মইন উদ্দিন, আজ তারও মৃত্যু হয়। দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সময় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেওয়া হলে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত দুই ছাত্রকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে পাঠায়। সেখানে জানা যায়, এক ছাত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। অপর ছাত্রের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে জিবি হাসপাতালে রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তারও। দ্রুতগতির কারনে অকালে ঝরে গেছে দুটি তাজা প্রাণ। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top