News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ব্রাউন সুগার সহ এক যুবক গ্রেফতার, কৈলাসহর থানার পুলিশের সাফল্য
Image

ব্রাউন সুগার সহ এক যুবক গ্রেফতার, কৈলাসহর থানার পুলিশের সাফল্য

কৈলাসহর, ২২ জানুয়ারি: কৈলাসহর থানার পুলিশ গতকাল গভীর রাতে ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করেছে। এই বিষয়ে আজ সকালে কৈলাসহর থানার ওসি তাপস মালাকার সংবাদমাধ্যমকে জানান, গতকাল রাত্রিবেলা গোপন সূত্রে পুলিশ খবর পায় যে কৈলাসহর যুবরাজনগর এলাকার বাসিন্দা মফিক মিয়া নামে এক যুবক শহরের বিভিন্ন স্থানে ব্রাউন সুগার নিয়ে ঘোরাফেরা করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনের অধীনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটির নম্বর ৫/২০২৬। আজ অভিযুক্তকে কৈলাসহর থানা থেকে জেলা দায়রা আদালতে প্রেরণ করা হবে।

এছাড়াও, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান কৈলাসহর থানার ওসি তাপস মালাকার।

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top