News Flash

Image

কৈলাসহরে ভয়াবহ বাইক দুর্ঘটনা, নিহত এক

কৈলাসহর, ২১ জানুয়ারি: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের বাবুর বাজার থেকে টিলা বাজারগামী সড়কের মধ্যবর্তী এলাকায় আজ ভয়াবহ বাইক দুর্ঘটনার ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন দুই যুবক।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সময় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেওয়া হলে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত দুই যুবককে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত দু’জনের অবস্থাই আশঙ্কাজনক ছিল। আহতদের মধ্যে একজনের নাম মনাই বলে জানা গেছে। তিনি কৈলাসহর শহরের উত্তরাঞ্চলের ইরানি এলাকার বাসিন্দা। অপর আহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি।

জেলা হাসপাতাল সূত্রে জানানো হয়, আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, গুরুতর আহত দুই যুবকের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top