News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ককবরক দিবসে তিপ্রাসাদের অধিকার রক্ষায় আন্দোলন অব্যাহত রাখার বার্তা প্রদ্যোতের
Image

ককবরক দিবসে তিপ্রাসাদের অধিকার রক্ষায় আন্দোলন অব্যাহত রাখার বার্তা প্রদ্যোতের

আগরতলা, ১৯ জানুয়ারি: তিপ্রাসা জনগোষ্ঠীর অধিকার রক্ষার আন্দোলনকে দমন করা হচ্ছে, কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অত্যন্ত দূর্ভাগ্যের বিষয়,
যারা নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করছে, তাদেরকে পুলিশ দমন করছে। আজ রোমান স্ক্রিপ্টের দাবিতে জনজাতি ছাত্রছাত্রীদের আটক করার ঘটনায় এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দের্ববমণ।

ককবরক দিবস উপলক্ষে শহরে আয়োজিত শোভাযাত্রায় বাংলার প্লেকার্ড ঝুলানোর ঘটনাকেও প্রদ্যোত ককবরক ভাষা ও সংস্কৃতির অপমান হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ককবরক ভাষা ও সংস্কৃতি আমাদের পরিচয়। এটি রক্ষা করা আমাদের মৌলিক দায়িত্ব। প্রদ্যোত আরও বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের উপর অন্য হরফে পরীক্ষা দেওয়ার চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে, যা ছাত্রছাত্রীদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে। তিনি দাবি করেন, আমরা চাই আমাদের সন্তানদের মাতৃভাষায় শিক্ষা ও পরীক্ষা দেওয়ার অধিকার রক্ষা করা হোক। বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের ভাষা ও সাংস্কৃতিক অধিকারকে পর্যায়ক্রমে হ্রাস করছে।

এদিন তিনি আরও বলেন, তিপ্রাসা জনগোষ্ঠীর অধিকার রক্ষার আন্দোলনকে দমন করা হচ্ছে, কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অত্যন্ত দূর্ভাগ্যের বিষয়,
যারা নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করছে, তাদেরকে পুলিশ দমন করছে। কিন্তু সমাজে যারা নেশাকারবারিরা ঘুরে বেড়াচ্ছে তাদের দমন করছে না পুলিশ। তাই তিপ্রাসাদের
ভাষা ও সাংস্কৃতিক অধিকার রক্ষার আরও সংগঠিতভাবে আন্দোলন চালাতে হবে।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top