News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বকেয়া স্টাইপেন্ডের দাবিতে ওবিসি ওয়েলফেয়ার দপ্তরে ছাত্রছাত্রীদের বিক্ষোভ
Image

বকেয়া স্টাইপেন্ডের দাবিতে ওবিসি ওয়েলফেয়ার দপ্তরে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ১৯ জানুয়ারি: বকেয়া স্টাইপেন্ড অবিলম্বে পরিশোধের দাবিতে গোর্খাবস্তি এলাকায় অবস্থিত ওবিসি ওয়েলফেয়ার দপ্তরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করল একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন ধরে স্টাইপেন্ড না পাওয়ায় চরম সমস্যার মুখে পড়েছেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

ছাত্রছাত্রীদের বক্তব্য, প্রায় এক বছর ধরে তারা বকেয়া স্কলারশিপের দাবিতে বারবার ওবিসি ওয়েলফেয়ার দপ্তরে আসছেন, কিন্তু প্রতিবারই আশ্বাস ছাড়া আর কিছুই মিলছে না। দপ্তর থেকে জানানো হয়, আগামী মাসেই বকেয়া অর্থ প্রদান করা হবে। অথচ প্রায় এক বছর অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত স্টাইপেন্ডের টাকা পাননি তারা।

এর জেরে শিক্ষা প্রতিষ্ঠানে বকেয়া ফি জমা দিতে পারছেন না বলে অভিযোগ। ফলে কলেজ কর্তৃপক্ষের তরফে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও জানান তারা। পরিস্থিতি এতটাই গুরুতর যে অনেকের পড়াশোনা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, দপ্তরে এসে তারা কোনও উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাচ্ছেন না। পাশাপাশি কবে নাগাদ বকেয়া স্কলারশিপ মিটবে, সে বিষয়েও স্পষ্ট কোনও উত্তর দিচ্ছে না দপ্তর। এই অনিশ্চয়তার কারণে ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। ছাত্রছাত্রীদের দাবি, অবিলম্বে বকেয়া স্টাইপেন্ড প্রদান করে তাদের শিক্ষাজীবনের সংকট দূর করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Releated Posts

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

উত্তর-পূর্বে শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ার আহ্বান, এনইপি ২০২০ বাস্তবায়নে জোর কিশোর বর্মণের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top