News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুশাসনে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, কর্নজয় চৌধুরী পাড়া স্কুলে শিক্ষক অনুপস্থিতির অভিযোগ
Image

সুশাসনে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, কর্নজয় চৌধুরী পাড়া স্কুলে শিক্ষক অনুপস্থিতির অভিযোগ

আগরতলা, ১৯ জানুয়ারি: সুশাসনের দাবি থাকলেও বাস্তবে শিক্ষা ব্যবস্থার চিত্র যে কতটা বেহাল, তারই এক উদ্বেগজনক ছবি উঠে এল কাঞ্চনপুর মহকুমার কর্নজয় চৌধুরী পাড়া মাধ্যমিক স্কুলে। অভিযোগ, স্কুলে ছাত্রছাত্রীরা নিয়মিত উপস্থিত থাকলেও প্রাইমারি সেকশনে শিক্ষকদের দেখা মেলে না। ফলে প্রায়ই বন্ধ থাকছে পঠনপাঠন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল সাতটায় স্কুল শুরু হওয়ার নিয়ম থাকলেও নির্ধারিত সময়ে শিক্ষকরা স্কুলে আসেন না। অনেকদিন ধরেই এই অনিয়ম চলে আসছে বলে অভিযোগ অভিভাবকদের। এর ফলে পড়াশোনার মারাত্মক ক্ষতি হচ্ছে ছোট ছোট পড়ুয়াদের।

এক অভিভাবক জানান, আমরা নিয়মিত আমাদের সন্তানদের স্কুলে পাঠাই। কিন্তু স্কুলে গিয়ে দেখি শিক্ষক নেই। পড়াশোনা না হওয়ায় বাচ্চারা দিন দিন পিছিয়ে পড়ছে।

এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোনও স্পষ্ট উত্তর মেলেনি। তবে শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। অবিলম্বে বিষয়টির তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।

শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এমন গাফিলতি মেনে নেওয়া যায় না বলেই মত সচেতন মহলের। এখন দেখার, সংশ্লিষ্ট দপ্তর কবে ব্যবস্থা নেয়।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top