News Flash

Image

সাত সকালে অটো থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ জানুয়ারি: সাত সকালে বিলোনিয়া থানার অন্তর্গত পাইখোলা থেকে বালুটিলা যাওয়ার রাস্তার উপর একটি অটো থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের প্রাথমিক ধারনা, ওই ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থার চাপে বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আজ সকালে স্থানীয়রা অটোটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অটো থেকে হিজং দেবনাথ নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। তিনি দীর্ঘদিন ধরে ঋণের চাপে জর্জরিত হয়ে পড়ে বলে পরিবারের সূত্রে জানা গিয়েছে।

এদিকে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ ও প্রাথমিক তদন্ত শুরু করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশের প্রাথমিক ধারনা, ওই ব্যক্তি বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top