News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত একলব্য আর্ট একাডেমীর উদ্যোগে লগ্নে মেগা আর্ট প্রতিযোগিতা
Image

 ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত একলব্য আর্ট একাডেমীর উদ্যোগে লগ্নে মেগা আর্ট প্রতিযোগিতা

আগরতলা, ১৪ অক্টোবর: ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত একলব্য আর্ট একাডেমীর উদ্যোগে শনিবার মহালয়ার পুন্য লগ্নে মেগা আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এদিন গন্ডাছড়া দুর্গাবাড়ি প্রাঙ্গনে মেগা আর্ট প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেছেন  ডুম্বুরনগর বিদ্যালয় পরিদর্শক তৈসা মগ‌।

তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গন্ডাছড়া বিদ্যাজ্যোতি  দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল খজেন্দ্র ত্রিপুরা, বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক সমূল্য চন্দ্র বিশ্বাস, সমাজসেবী আদিত্য সরকার, সমীর রঞ্জন ত্রিপুরা, গোপাল সরকার, সজল মল্লিক, গীতা ঘোষ, গন্ডাছড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তরুণ দেবনাথ, একলব্য আর্ট একাডেমীর অঙ্কন শিক্ষক মনীন্দ্র সরকার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুবোধ চন্দ্র সরকার।

এদিন প্রায় ২০০ জন অঙ্কন শিল্পী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে তেজশ্রীতা মোটরস এর পক্ষ থেকে একটি করে পেন্সিল বক্স তুলে দেওয়া হয়। মেগা আর্ট প্রতিযোগিতা’কে ঘিরে মহকুমা এলাকার খুদে অঙ্কন শিল্পীদের মধ্যে ব্যাপক সারা লক্ষ্য করা যায়।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top