News Flash

Image

উলুবেড়িয়া-সহ বিভিন্ন স্থানে সিবিআইয়ের হানা

কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.): পাসপোর্ট জালিয়াতির অভিযোগে সিবিআই হানা দিল রাজ্যের বিভিন্ন জায়গায়। কলকাতার রুবি, সল্টলেক ছাড়াও হাওড়াতেও সিবিআইয়ের তল্লাশি অভিযান শুরু হয়েছে। দার্জিলিং এবং শিলিগুড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালায় বলে খবর। সিবিআইয়ের একটি সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার সারা দেশে অন্তত ৫০ জায়গায় তল্লাশি চলে।

শনিবার ভোরে হাওড়ার উলুবেড়িয়ার মহিশালীর বাসিন্দা জনৈক শেখ সাহানুরের বাড়িতে যায় সিবিআইয়ের ছয় সদস্যের একটি দল। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয় সাহানুরের বাড়ি। প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ওই ব্যক্তিকে। সূত্রের খবর, তার পরও সাহানুরের জবাবে খুশি হতে পারেননি তদন্তকারীরা। তাঁরা আরও জিজ্ঞাসাবাদের জন্য সাহানুরকে গাড়িতে তুলে নিয়ে চলে যান। অন্য দিকে, ইএম বাইপাসের রুবি এলাকায় পাসপোর্টের অফিসে সাতসকালে সিবিআইয়ের একটি বড় দল গিয়েছিল।

সাহানুরের প্রতিবেশীদের সূত্রে খবর, তিনি ভিসা এবং পাসপোর্টের কাজ করতেন। তাঁর অফিস সল্টলেকে। শনিবার ভোর থেকে সিবিআইয়ের একটি দল সেই সাহানুরের বাড়িতে ঢোকার পর থেকে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সকাল ১১টা নাগাদ সিবিআইয়ের দলটি বেরিয়ে যায়। তাদের সঙ্গে সাহানুরও ছিলেন।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top