News Flash

  • Home
  • প্রধান খবর
  • ন্যায় সংহিতা বিল নিয়ে মমতাকে পালটা তোপ দিলীপের
Image

ন্যায় সংহিতা বিল নিয়ে মমতাকে পালটা তোপ দিলীপের

কলকাতা, ১২ অক্টোবর, (হি.স.) : “দেশের নতুন ন্যায় সংহিতা বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছেন।“ বৃহস্পতিবার এই মন্তব্য করেন সাংসদ তথা বিজেপি-র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সহ সভাপতি দিলীপ ঘোষ।

প্রস্তাবিত ভারতীয় ন্যায় সংহিতার নিয়ে ফুঁসে উঠেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এনিয়ে বুধবার এক্স প্লাটফর্মে লিখেছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বিকল্প হিসাবে যে খসড়া করেছে সেটা দেখলাম। এটা পড়ে হতবাক হয়ে গিয়েছি। এটা দেখে অবাক হয়ে গেলাম যে অত্যন্ত নিষ্ঠুর ও অবদমন করার জন্য নাগরিক বিরোধী প্রস্তাব আনা হয়েছে।”

পালটা দিলীপবাবু সাংবাধিকদের জানান, ব্রিটিশ আইন বদল করে ভারতীয় আইন তৈরি করা হচ্ছে। দেশের বিশিষ্ট ব্যক্তিদের থেকে মতামত নিতে তিন মাস সময় দেওয়া হয়েছে। সেই মতামত নেওয়ার কাজ চলছে। আমি নিজে সেই হোম স্ট্যান্ডিং কমিটির মেম্বার।

দিলীপবাবুর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখাচ্ছেন সাধারণ নাগরিকদের। এটা দেশের আইনের বিরুদ্ধে একপ্রকার চক্রান্ত । না জেনে সবকিছু বিরোধিতা করা ওঁর অভ্যাস।

Releated Posts

‘কারও সন্তান বাবাকে শুধু ছবিতেই দেখেছে, কারও মা অপেক্ষা করেই চোখের আলো হারিয়েছেন’ — কার্গিল বিজয় দিবসে আবেগঘন রাজনাথ; পাকিস্তানকে কড়া বার্তা

দ্রাস (লাদাখ), ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top