News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য আইএনডিআই জোট তৈরি হয়েছে : সঞ্জয় রাউত
Image

২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য আইএনডিআই জোট তৈরি হয়েছে : সঞ্জয় রাউত

মুম্বই, ১২ অক্টোবর (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনের জন্যই আইএনডিআই জোট তৈরি হয়েছে। অনেক রাজ্যে বিধানসভা নির্বাচন স্থানীয় পর্যায়ে হয়, তাই সেখানকার স্থানীয় আসন অনুযায়ীই আসন ভাগাভাগি করা হবে। বললেন শিবসেনা (উদ্ধব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “আইএনডিআই জোটে শুধুমাত্র লোকসভা নির্বাচন নিয়েই আলোচনা হয়, আর আমরা তাতেই সীমাবদ্ধ।”

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত আরও বলেছেন, “রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং ছত্তিশগড়ে কংগ্রেস বড় দল। তাই তাঁরা সিদ্ধান্ত নেবে তাঁরা কাকে নিজেদের সঙ্গে নিতে চায়।” সঞ্জয় রাউত দাবি করেছেন, “বিজেপি ২০২৪ সালে কেন্দ্রে সরকার গঠন করবে না। প্রধানমন্ত্রী হবেন না মোদী।”

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top