News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশের সংবিধান রক্ষায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা রয়েছে : মুখ্যমন্ত্রী
Image

দেশের সংবিধান রক্ষায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ অক্টোবর: দেশের সংবিধান রক্ষায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা রয়েছে। আজ আগরতলার প্রজ্ঞাভবনে ত্রিপুরার বিভিন্ন বার এসোসিয়েশনগুলির সভাপতি ও সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন তিনি বলেন, আইনজীবীগণ হচ্ছেন সমাজের মুখ। শক্তিশালী সমাজ গঠনে আইনজীবিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া আইনজীবীদের ছাড়া সম্ভব নয়।  

আইন দপ্তর আয়োজিত এই মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের সংবিধান রক্ষায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা রয়েছে। আদালতে গিয়ে মানুষ যাতে হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। পাশাপাশি মানুষ যাতে দ্রুততার সাথে মামলার ন্যায় বিচার পায় সেদিকেও আইনজীবীদের দায়িত্ব রয়েছে। কারণ মানুষের অনেক আশা থাকে আইনজীবীদের উপর। মামলার দ্রুত নিষ্পত্তি হলে মানুষেরও স্বস্তি বাড়ে। 

 মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভাল। রাজ্যে বিদ্যমান জাতীয় আইনি বিশ্ববিদ্যালয়, আইন কলেজ, বেসরকারী আইন কলেজ প্রভৃতি আইনী প্রতিষ্ঠানগুলির কথাও তিনি তার আলোচনায় তুলে ধরেন।

 তাঁর কথায়, রাজ্য সরকার পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়ে বাজেটেও বেশি বরাদ্দ রেখেছে। 

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top