News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার সম্পত্তি নিয়ে চম্পট চোরের দল
Image

রাতের আঁধারে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার সম্পত্তি নিয়ে চম্পট চোরের দল

আগরতলা, ৩০ ডিসেম্বর : উত্তর ত্রিপুরার কদমতলা থানার অতি সন্নিকটে অবস্থিত সরসপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোড এলাকায় ফের এক দুঃসাহসিক চুরির ঘটনা সামনে এল। সোমবার গভীর রাতে ওই এলাকার বাসিন্দা মনিশ দেবনাথ-এর বাড়িতে হানা দেয় চোরের একটি সংঘবদ্ধ দল। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে মনিশ দেবনাথের স্ত্রী বাড়িতে না থাকায় বাড়িটি ফাঁকা ছিল। প্রতিদিনের মতো তিনি রাত আনুমানিক দশটা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির বারান্দার গেটের তালা ভাঙা। সন্দেহ হওয়ায় দ্রুত ঘরের ভিতরে প্রবেশ করতেই তাঁর চোখে পড়ে ভয়াবহ দৃশ্য— পুরো ঘর তছনছ অবস্থায় পড়ে রয়েছে এবং আলমারির লকার ভেঙে ফেলা হয়েছে।

পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায়, ঘরে রাখা নগদ প্রায় ৭০ হাজার টাকা সহ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে চোরের দল নির্বিঘ্নে পালিয়ে গেছে। ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে ফিরে যায়। তবে ঘটনার এত সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে ক্ষুব্ধ গৃহস্থ মনিশ দেবনাথ অভিযোগ করে জানান, দুষ্কৃতীরা তাঁকে আগে থেকেই ফলো করছিল এবং পরিকল্পিতভাবেই দলের অন্য সদস্যরা এই চুরির ঘটনা সংঘটিত করেছে। তিনি এই ঘটনার নিরপেক্ষ ও গভীর তদন্তের পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শুধু তাই নয়, মনিশ দেবনাথ আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, এর আগেও এই এলাকায় একাধিক ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। কিন্তু আজ পর্যন্ত একটি ঘটনারও সঠিক সমাধান করতে পারেনি কদমতলা থানার পুলিশ। ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি ক্রমশ বাড়ছে।

ঘনঘন চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী অবিলম্বে পুলিশের নিয়মিত টহল বৃদ্ধি, রাতে নজরদারি জোরদার এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের জোরালো দাবি জানিয়েছেন।

Releated Posts

যতনবাড়িতে যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: গোমতী জেলার করবুক মহকুমার যতনবাড়ি এলাকার ঈশ্বরটিলায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 17, 2026

সাব্রুমে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২১.৭২০ কেজি গাঁজা উদ্ধার, পলাতক বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা

সাব্রুম , ১৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়েছে।…

ByByReshmi Debnath Jul 17, 2026

মনুতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ১৭ জুলাই: ধলাই জেলার মনু থানার অন্তর্গত বিজয় গিরি দেওয়ানপাড়া এলাকায় পুলিশ গাড়ি ও একটি আল্টো গাড়ির…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

রথযাত্রার দিন দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ

আগরতলা, ১৭ জুলাই: রথযাত্রা উপলক্ষে পরিবারের সকল সদস্য বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে চোরের দল…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

যাত্রাপুরে রাবার বাগান থেকে ৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার, মালিকের খোঁজে পুলিশ

আগরতলা, ১৭ জুলাই: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করল যাত্রাপুর থানার পুলিশ। তবে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

বটতলা বাজারের যানজট নিরসন ও আধুনিকীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক মেয়রের

আগরতলা, ১৭ জুলাই: আগরতলা শহরের ব্যস্ততম বটতলা বাজার এলাকার যানজট সমস্যা দূর করা এবং বাজারটিকে সম্পূর্ণ আধুনিক রূপে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

গরু চুরির অভিযোগে অভিযুক্তকে গণধোলাই, পরে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসী

কাঠালিয়া , ১৭ জুলাই: যাত্রাপুর থানাধীন বাঁশপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গরু চুরির অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশের…

ByByReshmi Debnath Jul 17, 2026

ধর্মনগরে বাড়ছে মাদক কারবার ও চুরির অভিযোগ , উদ্বিগ্ন শহর বাসী

ধর্মনগর , ১৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে মাদক কারবার এবং চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 17, 2026

কোটি টাকার শপিং কমপ্লেক্স, তবু বন্ধ দরজা, প্রশ্নের মুখে  প্রকল্প

আগরতলা, ১৭ জুলাই: সোনামুড়া শহরের বুকে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক শপিং কমপ্লেক্সটি এখনও সম্পূর্ণরূপে চালু না…

ByByReshmi Debnath Jul 17, 2026
Scroll to Top