News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন
Image

আগরতলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন

আগরতলা, ২৮ ডিসেম্বর: আজ যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা অংশ নেন।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলা কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং দলের আদর্শ ও ইতিহাসের সঙ্গে যুক্ত মনীষীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব গান্ধীঘাটে গিয়ে রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীজির সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে বক্তারা ভারতের স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সংবিধান রক্ষায় দলীয় আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top