News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে কৃষকের ফসল ধ্বংস, এলাকায় চাঞ্চল্য
Image

রাতের আঁধারে কৃষকের ফসল ধ্বংস, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২৭ ডিসেম্বর: রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডবে ফসল নষ্ট হয়ে গেল এক কৃষকের। ঘটনাটি ঘটেছে চড়িলাম রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন উত্তর চড়িলাম রাঙ্গাপানিয়া নদীর তীরবর্তী এলাকায়। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম উত্তম সাহা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা উত্তম সাহার চাষ করা জমিতে ঢুকে ফসল নষ্ট করে দেয়। সকালে মাঠে গিয়ে কৃষক উত্তম সাহা ফসলের এমন অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবেই ফসল নষ্ট করা হয়েছে, যার ফলে তিনি বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক উত্তম সাহা জানান, এই ফসলের ওপরই আমার পরিবারের জীবিকা নির্ভর করে। রাতের আঁধারে এভাবে ফসল নষ্ট করে দেওয়ায় আমি সর্বস্বান্ত হয়ে পড়েছি।

ঘটনার বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Releated Posts

কর্তব্যে গাফিলতির অভিযোগ মান্দাই ব্লকের হারবাং পঞ্চায়েতে, কর্মদিবসেও পঞ্চায়েত বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতের সচিব-সহ কর্মীদের…

ByByReshmi Debnath Sep 1, 2026

ছয় মাস ধরে পুষ্টির টাকা বকেয়া, নয়াপাড়া ১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা নিয়ে অনিশ্চয়তা

আগরতলা, ১ সেপ্টেম্বর: শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ নিয়ে নয়াপাড়া ১ নম্বর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে…

ByByReshmi Debnath Sep 1, 2026

রাবার বাগান ধ্বংস ও মারধরের অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে, পুলিশের নিষ্ক্রিয়তায় প্রাণনাশের শঙ্কায় ব্যবসায়ী

আগরতলা, ১ সেপ্টেম্বর: সীমান্তবর্তী কৈইয়াডেপা এলাকায় দুই দাগি অপরাধীর তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় এক রাবার বাগান মালিক।…

ByByReshmi Debnath Sep 1, 2026

জলের দাবিতে বালতি হাতে সড়ক অবরোধ মহিলাদের, ধজনগরে তীব্র ক্ষোভ

বিশালগড়, ১ সেপ্টেম্বর: পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ধজনগর এলাকার মহিলারা। বালতি…

ByByReshmi Debnath Sep 1, 2026
Scroll to Top