News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছৈলেংটা কর্মচারী সমন্বয় সমিতির অফিস থেকে নিখোঁজ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Image

ছৈলেংটা কর্মচারী সমন্বয় সমিতির অফিস থেকে নিখোঁজ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ২৭ ডিসেম্বর : ছৈলেংটা কর্মচারী সমন্বয় সমিতির অফিস থেকে আল্লাদি সরকার নামে এক বৃদ্ধার পঁচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সকালে স্থানীয়রা অফিস কক্ষের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

পরিবারের সূত্রে জানা যায়, মৃত মহিলা আল্লাদি সরকার দুর্গা পূজার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবার ও আত্মীয়স্বজনের পক্ষ থেকে সেই সময় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

এই ঘটনায় সমিতির অফিসে কীভাবে ওই বৃদ্ধা পৌঁছালেন এবং কতদিন ধরে সেখানে ছিলেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে কারও যোগসূত্র আছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

Releated Posts

কর্তব্যে গাফিলতির অভিযোগ মান্দাই ব্লকের হারবাং পঞ্চায়েতে, কর্মদিবসেও পঞ্চায়েত বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতের সচিব-সহ কর্মীদের…

ByByReshmi Debnath Sep 1, 2026

ছয় মাস ধরে পুষ্টির টাকা বকেয়া, নয়াপাড়া ১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা নিয়ে অনিশ্চয়তা

আগরতলা, ১ সেপ্টেম্বর: শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ নিয়ে নয়াপাড়া ১ নম্বর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে…

ByByReshmi Debnath Sep 1, 2026

রাবার বাগান ধ্বংস ও মারধরের অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে, পুলিশের নিষ্ক্রিয়তায় প্রাণনাশের শঙ্কায় ব্যবসায়ী

আগরতলা, ১ সেপ্টেম্বর: সীমান্তবর্তী কৈইয়াডেপা এলাকায় দুই দাগি অপরাধীর তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় এক রাবার বাগান মালিক।…

ByByReshmi Debnath Sep 1, 2026

জলের দাবিতে বালতি হাতে সড়ক অবরোধ মহিলাদের, ধজনগরে তীব্র ক্ষোভ

বিশালগড়, ১ সেপ্টেম্বর: পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ধজনগর এলাকার মহিলারা। বালতি…

ByByReshmi Debnath Sep 1, 2026
Scroll to Top