News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাধানগর–কমলপুর ভায়া খোয়াই সড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি
Image

রাধানগর–কমলপুর ভায়া খোয়াই সড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি

আগরতলা, ২৫ ডিসেম্বর: বিভিন্ন অভিযোগকে সামনে রেখে রাধানগর–কমলপুর ভায়া খোয়াই সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধের ডাক দিয়েছে রাধানগর বাস ওনার্স সিন্ডিকেট। পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই এই রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

জানা গেছে, কমলপুর, খোয়াই ও রাধানগরের বাস ওনার্সদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল—কমলপুর থেকে আগত বাসগুলি খোয়াই বাস স্ট্যান্ডে যাত্রী ওঠানামার জন্য সর্বোচ্চ ৯ মিনিট সময় পাবে। সিদ্ধান্ত অনুযায়ী শুরুতে পরিষেবা স্বাভাবিকভাবেই চলছিল।
তবে অভিযোগ, গত কয়েকদিন ধরে কমলপুর থেকে আসা বাসগুলিকে খোয়াই স্ট্যান্ডে ৫ মিনিটের বেশি দাঁড়াতে দেওয়া হচ্ছে না। এতে ক্ষুব্ধ হয়ে রাধানগর বাস ওনার্স সিন্ডিকেট সংশ্লিষ্ট রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। চালকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্যার সমাধান না হলে অনির্দিষ্টকাল পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বাস পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষকে ছোট গাড়ির ওপরই নির্ভর করতে হয়েছে। কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে। তবে পর্যাপ্ত সংখ্যক ছোট গাড়ি চলাচল করায় বড় ধরনের সমস্যার মুখে পড়তে হয়নি বলে যাত্রীদের একাংশ দাবি করেছেন। যদিও এদিন ছিল ছুটির দিন। অন্যদিন এই ভোগান্তি আরো অধিক হতে পারে বলেও দাবি একাংশের।

বাস ধর্মঘটের ফলে রাধানগর, কমলপুর – খোয়াই ভায়া সড়কে যাতায়াতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি উঠেছে।

Releated Posts

ত্রিপুরায় জেলা কংগ্রেস সভাপতিদের নাম ঘোষণা, সাংগঠনিক পুনর্গঠনে এআইসিসির অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন জেলা কংগ্রেস কমিটির (ডিসিসি) সভাপতিদের…

ByByReshmi Debnath Jun 2, 2026

যাত্রীবাহী অটোর আড়ালে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, উদ্ধার বস্তাবন্দী বিপুল পরিমাণ শুকনো গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২ জুন:  সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম ভরসা যাত্রীবাহী অটো। প্রতিদিন অসংখ্য মানুষ কর্মস্থল, বাজার কিংবা…

ByByReshmi Debnath Jun 2, 2026

আম চাষে স্বনির্ভর তপন জ্যোতি, জল সংরক্ষণের দাবিতে কৃষকের আবেদন

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া,২ জুন: গন্ডাছড়া মহকুমার ঠাকুরছড়া ভিলেজের গড়িয়া পাড়ার কৃষক তপন জ্যোতি চাকমা আম চাষ করে অর্থনৈতিকভাবে…

ByByReshmi Debnath Jun 2, 2026

আগরতলায় আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার কাজ চলছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: খেলাধুলায় সাফল্য অর্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি নিজের সুস্থ দেহ এবং সুস্থ…

ByByReshmi Debnath Jun 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top