News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাঁজা পাচারের সময় পুলিশের ধাওয়া খেয়ে বাইক নিয়ে উল্টে গেল যুবক, উদ্ধার দুই লক্ষাধিক টাকার শুকনো গাঁজা গাছ
Image

গাঁজা পাচারের সময় পুলিশের ধাওয়া খেয়ে বাইক নিয়ে উল্টে গেল যুবক, উদ্ধার দুই লক্ষাধিক টাকার শুকনো গাঁজা গাছ

আগরতলা, ২৫ ডিসেম্বর : গাঁজা পাচারের সময় পুলিশের ধাওয়া খেয়ে বাইক নিয়ে উল্টে গেল এক যুবক। এরপর তার কাছ থেকে দুই লক্ষাধিক টাকার শুকনো গাঁজা আটক করেছে আমবাসা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে আমবাসা থানায় খবর আসে মুঙ্গিয়াকামীর দিক দিয়ে বাইক নিয়ে এক গাঁজা পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে পুলিশ একটি অভিযান চালায়। সেই সময় সন্দেহজনক একটি বাইকে করে আটক করে। পুলিশ বাইকটিকে থামানোর চেষ্টা করলে চালক দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশের ধাওয়ার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার উপর উল্টে যায়।

দুর্ঘটনার পর পুলিশ যুবকটিকে আটক করে এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক দুই লক্ষাধিক টাকা বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

ধৃত যুবককে প্রাথমিক চিকিৎসার পর আমবাসা থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে।

Releated Posts

সোনামুড়ায় জামাতার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, স্ত্রী-সহ তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া , ১৭ জুলাই: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার দুর্গাপুর এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 18, 2026

রাজ্যের বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষতি, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১৭ জুলাই:রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষয়ক্ষতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং আইনশৃঙ্খলা-সহ একাধিক ইস্যুতে…

ByByReshmi Debnath Jul 18, 2026

আইজিএম হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ছয় মাসের শিশুর মৃত্যুকে ঘিরে ক্ষোভ, তদন্তের দাবি পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল (আইজিএম) হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে ছয় মাসের…

ByByReshmi Debnath Jul 18, 2026

আগরতলা রেলস্টেশনে দুই লক্ষাধিক টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক মাদক কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: আগরতলা রেলস্টেশন থেকে দুই লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার…

ByByReshmi Debnath Jul 17, 2026
Scroll to Top