News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুৎ বিল এলো ৯৮২১ টাকা , চাঞ্চল্য
Image

স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুৎ বিল এলো ৯৮২১ টাকা , চাঞ্চল্য

আগরতলা, ৩১ ডিসেম্বর: স্মার্ট মিটার বসানোর পর অসহায় এক বৃদ্ধা মহিলার বিদ্যুৎ বিল এসে দাঁড়িয়েছে ৯,৮২১ টাকা। এমনই অভিযোগ তুলেছেন মন্ত্রী কিশোর বর্মনের নির্বাচনী এলাকা কলিরাম পাড়ার বাসিন্দা নাইথকতি জমাতিয়া।

বৃদ্ধার দাবি, দীর্ঘদিন ধরে স্বাভাবিকভাবেই তিনি বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। বেশির ভাগ ১০০ থেকে ২০০ টাকা বিদ্যুৎ বিল আসতো।কিন্তু সম্প্রতি বাড়িতে স্মার্টমিটার বসানোর পর হঠাৎ করেই বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল হাতে পেয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। এই বৃদ্ধা মহিলার পক্ষে এত টাকা বিল পরিশোধ করা কার্যত অসম্ভব বলে জানান তিনি।

নাইথকতি জমাতিয়ার অভিযোগ, স্মার্ট মিটার বসানোর আগে কখনও এত বেশি বিদ্যুৎ বিল আসেনি। ফলে মিটার রিডিং বা হিসাব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যুৎ দপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন ওই বৃদ্ধা।

এলাকাবাসীর মধ্যেও ঘটনাটি নিয়ে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, স্মার্ট মিটার বসানোর পর যদি এই ধরনের অস্বাভাবিক বিল আসতে থাকে, তবে সাধারণ মানুষের পক্ষে তা বহন করা কঠিন হয়ে পড়বে।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top