News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সড়ক দুর্ঘটনা জাতীয় ক্ষতির কারণ, রাহ-বীর প্রকল্পে সুনাগরিকদের সংবর্ধনা পরিবহণ দপ্তরের
Image

সড়ক দুর্ঘটনা জাতীয় ক্ষতির কারণ, রাহ-বীর প্রকল্পে সুনাগরিকদের সংবর্ধনা পরিবহণ দপ্তরের

আগরতলা, ২২ ডিসেম্বর: সড়ক দুর্ঘটনা এখন আর শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি বড় জাতীয় ক্ষতির কারণ। মানবসম্পদের অপূরণীয় ক্ষতির পাশাপাশি বহু পরিবার সড়ক দুর্ঘটনায় সর্বস্বান্ত হয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন পরিবহণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

আজ সচিবালয়ে পথচারীদের স্বার্থে পরিবহণ দপ্তরের উল্লেখযোগ্য প্রকল্প “রাহ-বীর (সুনাগরিক প্রকল্প)”-এর আওতায় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রকল্পের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে যাঁরা মানবিকতা ও সাহসিকতার পরিচয় দিয়ে জীবন রক্ষা করেছেন, সেই সুনাগরিকদের সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী দুর্ঘটনায় আহতদের উদ্ধারকারী সুনাগরিকদের হাতে ২৫ হাজার টাকা নগদ পুরস্কার ও শংসাপত্র তুলে দেন। তাঁদের এই অনুপ্রেরণামূলক ও মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দুর্ঘটনার সময় দ্রুত সহায়তা পৌঁছালে বহু মূল্যবান জীবন রক্ষা করা সম্ভব। রাহ-বীর প্রকল্প সাধারণ মানুষকে দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে এবং সমাজে মানবিকতা ও দায়িত্ববোধ আরও জোরদার করবে।

অনুষ্ঠানে পরিবহণ দপ্তরের আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Releated Posts

কর্তব্যে গাফিলতির অভিযোগ মান্দাই ব্লকের হারবাং পঞ্চায়েতে, কর্মদিবসেও পঞ্চায়েত বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতের সচিব-সহ কর্মীদের…

ByByReshmi Debnath Sep 1, 2026

ছয় মাস ধরে পুষ্টির টাকা বকেয়া, নয়াপাড়া ১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা নিয়ে অনিশ্চয়তা

আগরতলা, ১ সেপ্টেম্বর: শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ নিয়ে নয়াপাড়া ১ নম্বর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে…

ByByReshmi Debnath Sep 1, 2026

রাবার বাগান ধ্বংস ও মারধরের অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে, পুলিশের নিষ্ক্রিয়তায় প্রাণনাশের শঙ্কায় ব্যবসায়ী

আগরতলা, ১ সেপ্টেম্বর: সীমান্তবর্তী কৈইয়াডেপা এলাকায় দুই দাগি অপরাধীর তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় এক রাবার বাগান মালিক।…

ByByReshmi Debnath Sep 1, 2026

জলের দাবিতে বালতি হাতে সড়ক অবরোধ মহিলাদের, ধজনগরে তীব্র ক্ষোভ

বিশালগড়, ১ সেপ্টেম্বর: পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ধজনগর এলাকার মহিলারা। বালতি…

ByByReshmi Debnath Sep 1, 2026
Scroll to Top