News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপিআইএম মাওবাদী ও খুনির দল,  এই রাজ্য থেকে সিপিআইএমকে নিশ্চিহ্ন করতে দেড় ঘণ্টারও কম সময় লাগবে: সাংসদ বিপ্লব কুমার দেব
Image

সিপিআইএম মাওবাদী ও খুনির দল,  এই রাজ্য থেকে সিপিআইএমকে নিশ্চিহ্ন করতে দেড় ঘণ্টারও কম সময় লাগবে: সাংসদ বিপ্লব কুমার দেব

বিলোনিয়া, ২১ ডিসেম্বর: দীর্ঘ ২৫ বছরের বাম শাসনকালে বিলোনিয়া মহকুমার নলুয়া এলাকায় বিরোধী দলের ৯ জন তরতাজা প্রাণ হারিয়েছিলেন বাম ঘাতক বাহিনীর হাতে—এমন অভিযোগ তুলে রবিবার নলুয়াতে শহীদ স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর ২১ ডিসেম্বর এই শহীদ স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

এদিন নলুয়াতে আয়োজিত শহীদ স্মরণ সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী, ৩৭ ঋষ্যমুখ মণ্ডল সভাপতি নকুল পাল সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন বিপ্লব কুমার দেব ও প্রতিমা ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতৃত্ব কংগ্রেস ও সিপিআই(এম)-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তাঁরা অভিযোগ করেন, বাম শাসনকালে বিরোধীদের উপর নির্মম অত্যাচার চালানো হয়েছিল এবং সিপিআই(এম) একটি হিংসার রাজনীতিতে বিশ্বাসী দল।

বক্তব্যে বিপ্লব কুমার দেব বলেন, “সিপিআই(এম) মাওবাদীদের দল, খুনিদের দল। এই রাজ্য থেকে সিপিআই(এম)-কে নিশ্চিহ্ন করতে দেড় ঘণ্টারও কম সময় লাগবে।” একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, এই রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিলেন ‘একটা রুটি অর্ধেক ত্রিপুরা খাবে আর অর্ধেক পশ্চিমবঙ্গ খাবে’, কিন্তু এখন পুরো রুটিই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো খেয়ে নিচ্ছেন। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করছে এবং আগামী বিধানসভা নির্বাচনে সেখানে বিজেপির সরকার গঠিত হবে।

সমাবেশে কার্যকর্তাদের উদ্দেশে বিপ্লব কুমার দেব বলেন, মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনপ্রতিনিধি থেকে শুরু করে দলের সব স্তরের কার্যকর্তাদের মানুষের কাছে যাওয়া, তাঁদের খোঁজখবর নেওয়া এবং কথা বলার আহ্বান জানান তিনি। তাঁর কথায়, মানুষ আর কিছু চায় না—মানুষ চায় সম্পর্ক ও পাশে থাকার অনুভূতি।
সমগ্র অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শহীদদের স্মরণে নলুয়া এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Releated Posts

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারীশক্তি ও যুবসমাজের সাফল্যের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারীশক্তি ও যুবসমাজের অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Aug 14, 2026

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

সবার আগে দেশ, প্রতিটি মানুষের মনে সেই ভাবনা রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: ইতিহাস ভুলে গেলে বর্তমান ও ভবিষ্যতের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। দেশের জাতীয় পতাকার মধ্যে…

ByByReshmi Debnath Aug 14, 2026

শহরের রাস্তায় অবৈধ পার্কিং নিয়ে সরব মুখ্যমন্ত্রী, বাড়ছে পার্কিং ব্যবস্থা তৈরির উদ্যোগ

আগরতলা, ১৪ আগস্ট: শহরাঞ্চলে যত্রতত্র গাড়ি, মোটরসাইকেল ও স্কুটার পার্কিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের আরও সচেতন ও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top