News Flash

  • Home
  • Uncategorized
  • বিশেষ সংশোধিত সচিত্র ভোটার তালিকা প্রকাশিত
Image

বিশেষ সংশোধিত সচিত্র ভোটার তালিকা প্রকাশিত

Election Stampনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারী৷৷ ১ জানুয়ারী, ২০১৭কে ভিত্তি করে রাজ্যের ৬০টি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের বিশেষ সংক্ষিপ্ত সংশোধিত চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে৷ এই চূড়ান্ত সচিব ভোটার তালিকা নির্বাচন কমিশনের সূচী অনুসারে জনসাধারণের অবগতির জন্য সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে, তহশীলে এবং ই আর ও অফিস গুলিতে আজ দেওয়া হয়েছে৷
এই চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে রাজ্যে মোট ভোটারের সংখ্যা হ ল ২৫ লক্ষ ৫ হাজার ৯০৬ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ১২ লক্ষ ৭৫ হাজার ৬৯৪ জন৷ মহিলা ভোটার ১২ লক্ষ ৩০ হাজার ২১২ জন৷ ১৮-১৯ বছর বয়সের ৪১ হাজার ৯০৭ জন নতুন ভোটার এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন৷ এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২৪ হাজার ২২৮ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১৭ হাজার ৬৭৯ জন৷ মোট ভোট গ্রহণ কেন্দ্র ৩১৭০টি সংশোধিত ভোটার তালিকা অনুসারে লিঙ্গ অনুপাত ৯৬৪ জন৷ ভোটার জনসংখ্যা অনুপাত হচ্ছে ৬৪৫৷ তাছাড়া ১০০ শতাংশ ই পি আই সি ও ফটো কভারেজ হয়েছে৷ আজ অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক ডি মোদক এক প্রেস রিলিজ এই সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top