News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমলপুরে চিমনি ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৩, আহত ৪, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Image

কমলপুরে চিমনি ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৩, আহত ৪, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৭ ডিসেম্বর: কমলপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও চারজন। আজ সামাজিক মাধ্যমে ওই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। পাশাপাশি প্রশাসনকে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, কমলপুরের এবিসি ব্রিক ইন্ডাস্ট্রিতে পূজো দিয়ে ইটভাটায় আগুন দিতেই ভেঙে পড়লো চুল্লি। চিমনির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এসডিআরএফ ও পুলিশ বাহিনী। তারা দ্রুত উদ্ধার ও ত্রাণকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে।নিহতরা হলেন সুবল দেবনাথ (৫৫), পিংকু শীল (৩৭), অনিল গৌতম (৪৯) এবং সজল মালাকার। আহতরা, বিধু শর্মা (৪৫), সন্তোষ গুপ্তা (২৮), হারকিস চৌহান (৫০), হারকিস সরোজ(৪০)। সুবল দেবনাথ (৫৫), পিংকু শীল (৩৭), অনিল গৌতম (৪৯)।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি প্রশাসনকে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top