News Flash

  • Home
  • প্রধান খবর
  • শতদ্রু দত্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠালেন বিচারক, আদালতে ‘চোর চোর’ স্লোগান
Image

শতদ্রু দত্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠালেন বিচারক, আদালতে ‘চোর চোর’ স্লোগান

কলকাতা, ১৪ ডিসেম্বর : কলকাতায় মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিধাননগর আদালতের বিচারক। শনিবার কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়া শতদ্রুকে রবিবার বিধাননগর মহকুমা আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন খারিজ করে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শতদ্রুর বিরুদ্ধে অশান্তি সৃষ্টি, ভাঙচুর, হিংসা ছড়ানো, নাশকতামূলক কার্যকলাপ এবং জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৯২, ৩২৪(৪)(৫), ৩২৬(৫), ১৩২, ১২১(২), ৪৫ ও ৪৬ ধারায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলমান।

রবিবার আদালতে আইনজীবীর মাধ্যমে শতদ্রু দত্ত দাবি করেন, ‘‘আমি কোনো সরকারি সম্পত্তি ভাঙচুর করিনি। মাঠে যা ঘটেছে, তার দায় আমার নয়।’’ তিনি আরও বলেন, ‘‘আমার বিরুদ্ধে একাধিক ধারা দেওয়া হয়েছে, কিন্তু কে দোষী? আমার অতীতে যা খ্যাতি ছিল, তা নষ্ট হয়েছে।’’

শতদ্রুর জামিনের আবেদনে সরকারি আইনজীবী পাল্টা সওয়াল করে বলেন, ‘‘মেসির সামনে কে যাবেন, কে যাবেন না—এই দায়িত্ব আয়োজকেরই।’’ এর পরেই আদালত জামিনের আবেদন খারিজ করে তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

গ্রেফতারির পর বিমানবন্দর থেকে আদালতে নিয়ে আসার সময় শতদ্রুর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানও ওঠে। শনিবার রাতে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।

এই ঘটনায় কলকাতার মেসি ইভেন্ট ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বিশেষ করে, মেসির সফরকালে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে, এবং ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে।

Releated Posts

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top