News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দলীয় অফিসে হামলার প্রতিবাদে ধর্মনগরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, কঠোর শাস্তির দাবি পিসিসি সভাপতির
Image

দলীয় অফিসে হামলার প্রতিবাদে ধর্মনগরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, কঠোর শাস্তির দাবি পিসিসি সভাপতির

ধর্মনগর, ১০ ডিসেম্বর: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর কংগ্রেস ভবন কার্যালয়ে গত ২৬ নভেম্বর সংঘটিত হামলা ও অগ্নিসংযোগ এবং কংগ্রেস কর্মী প্রমেশ মালাকারের উপর আক্রমণের প্রতিবাদে বুধবার ধর্মনগরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

মিছিলটি ধর্মনগর কংগ্রেস ভবন কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় কংগ্রেস ভবনের সামনেই এসে শেষ হয়। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন নিরাপত্তার ব্যবস্থা বাড়িয়ে দেয়।

এইদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাসিদ চৌধুরী, জেলা কংগ্রেস সভাপতি দিক বিজয় চক্রবর্তী, প্রদেশ কমিটির নেতৃত্ব চয়ন ভট্টাচার্য ও কেবল নন্দী, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা।

কংগ্রেসের দাবি, ধর্মনগর কংগ্রেস ভবনে হামলা চালানো দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে সতর্ক করেছে নেতৃত্ব।

Releated Posts

সাধারণ মানুষের সমস্যা সমাধান করা এবং তাঁদের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম প্রধান দায়িত্ব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন: সমস্যা পীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সমস্যার দ্রুত সমাধান করার লক্ষ্য নিয়ে…

ByByReshmi Debnath Jun 25, 2026

রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার উপর গুরুত্ব মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৪ জুন: গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Jun 24, 2026

সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার দাবি সুদীপ রায় বর্মনের

আগরতলা, ২৪ জুন: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখার উপর…

ByByReshmi Debnath Jun 24, 2026

জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, অল্পেতে রক্ষা পেলেন যাত্রীরা

আগরতলা, ২৪ জুন : আজ সকালে দক্ষিণ ত্রিপুরা জেলার বীরেন্দ্রনগর বাজার সংলগ্ন জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Jun 24, 2026
Scroll to Top