News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় গোদামে মজুত বিস্তর ফেন্সিডিল বাজেয়াপ্ত, দুনম্বরি বিলেতি মদ তৈরীর কারখানায় হানা খোয়াইয়ে

আগরতলায় গোদামে মজুত বিস্তর ফেন্সিডিল বাজেয়াপ্ত, দুনম্বরি বিলেতি মদ তৈরীর কারখানায় হানা খোয়াইয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/খোয়াই, ৩ জানুয়ারী৷৷ রাজধানী আগরতলা শহরের কাছে ইন্দ্রনগরে বিপুল সংখ্যায় নেশা সামগ্রী

আগরতলায় ইন্দ্রনগরে গোদামে উদ্ধার ফেন্সিডিল৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷
আগরতলায় ইন্দ্রনগরে গোদামে উদ্ধার ফেন্সিডিল৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷

ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে৷ একটি গোদামে এই নেশা সামগ্রী মজুত রাখা হয়েছিল৷ গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফের কাছে খবর যায় যে ইন্দ্রনগর এলাকায় একটি গোদামে এই নেশা সামগ্রী মজুত রাখা হয়েছে৷ সেই খবরের ভিত্তিতে বিএসএফ কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়৷ সোই মোতাবেক পুলিশ ও বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে৷
সংবাদে প্রকাশ, প্রায় পাঁচ মাস আগে ইন্দ্রনগরের বাসিন্দা প্রদীপ দাস চৌধুরী তার দ্বিতল বিশিষ্ট বাড়িতে একটি গোদামঘর ভাড়ায় দেন বিশাল রোডওয়েস এর কর্ণধার অপু চক্রবর্তীর কাছে৷ চুক্তি মোতাবেক ঐ গোদামে জুতো, কাপড় সহ অন্যান্য বৈধ সামগ্রী রাখবে৷ কোন অবৈধ সামগ্রী রাখা নিষেধ৷ কিন্তু পাঁচ মাস ধরে ঐ গোদামে মজুত করা হচ্ছিল বেআইনী নেশা সামগ্রী ফেন্সিডিল৷ এই বিষয়ে গোদামের মালিক তথা বাড়ির মালিক প্রদীপ দাস চৌধুরী জানিয়েছেন ভাড়া দেওয়ার কিছুদিন পরই বেআইনী সামগ্রী মজুত করার বিষয়টি তিনি আঁচ করতে পারেন৷ তবে, বিষয়টি তিনি কাউকে কিছু বলেননি৷ আজ যখন পুলিশ ও বিএসএফ অভিযান চালিয়েছে তখন তিনি জানান বিষয়টি আজ থেকে তিনমাস আগেই বুঝতে পারেন৷ তিনি আরও জানিয়েছেন, প্রায় তিনমাস পর আজ ডিএল-১জি-সি-৪৯৯২ নম্বরের ট্রাকে করে ফেন্সিডিল আনা হয়েছে৷আশ্চর্য্যের বিষয় হল বাড়ির মালিক হয়ে তিনি বিষয়টি পুলিশকে জানানোর প্রয়োজন বোধ করেননি৷ এতে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে৷ শুধু তাই নয়, অবাক করার বিষয় হচ্ছে, পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মীরাও যে নিষ্ক্রীয় হয়ে রয়েছে তার প্রমাণ দিল বিএসএফ৷ সীমান্ত সুরক্ষা বাহিনীর জি কোম্পানীর কাছে ফেন্সিডিলের মজুত ভান্ডারের খবর চলে যায়, যেখানে শহরের পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে৷ জানা গিয়েছে, বিএসএফের কাছে গোপন সূত্রে সংবাদ যায় একটি ট্রাকে করে বিস্তর পরিমাণে ফেন্সিডিল ঐ গোদামে নিয়ে যাওয়া হচ্ছে৷ সেই খবরের ভিত্তিতে পশ্চিম জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এনসিসি থানার ওসি, জিবি ফাঁড়ির ওসি সহ বিশাল সংখ্যায় পুলিশ ও বিএসএফ জওয়ানরা ইন্দ্রনগর এলাকায় পৌঁছে৷ সেখানে গিয়ে সন্দিগ্দ ট্রাকটি আটক করে৷ দেখা গিয়েছে আটক করা ট্রাকটি খালি৷ ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করে

খোয়াইয়ের হাতকাটায় কারখানায় হানা দিয়ে উদ্ধার নকল মদ ৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷
খোয়াইয়ের হাতকাটায় কারখানায় হানা দিয়ে উদ্ধার নকল মদ ৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷

জানা গিয়েছে ফেন্সিডিলের গোদামাটির হদিশ৷ সেখানে গিয়ে অভিযান চালানো হয়েছে৷ দেখা গিয়েছে প্রায় দশ হাজার বোতল ফেন্সিডিল পেটিপ্যাক অবস্থায় রয়েছে৷ পুলিশ ও বিএসএফ জওয়ানরা সব ফেন্সিডিল বাজেয়াপ্ত করেছে৷ পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি জানিয়েছেন বাড়ির মালিককে গ্রেপ্তার করা হবে৷ তদন্তের মাধ্যমে এই গোদাম যিনি ভাড়ায় নিয়েছেন এবং ফেন্সিডিলের মালিককেও গ্রেপ্তার করা হবে৷ প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহরের বিভিন্ন গোদামে যদি পুলিশ অভিযান চালায় তাহলে বিস্তর পরিমাণে ফেন্সিডিল বাজেয়াপ্ত করা সম্ভব হবে৷ তথ্যাভিজ্ঞ মহলের অভিমত বিভিন্ন থানাকে ম্যানেজ করে ফেন্সিডিল চোরাচালনকারীরা অবাধে ফেন্সিডিলের ব্যবসা করে যাচ্ছে৷ শুধু তাই নয় চুড়াইবাড়ি বিক্রয়কর দপ্তরের অফিসার ও কর্মীদের মাসোহারা দিয়ে রাজ্যে নিয়ে আসা হচ্ছে এই বেআইনী ফেন্সিডিল৷
এদিকে, এসডিপিও সহ এসআই এর নেতৃত্বে মঙ্গলবার স ন্ধ্যায় খোয়াই রামচন্দ্রঘাট এলাকার হাতকাটা বাজারের পাশে স্থানীয় পরিতোষ দেব এর বাড়ি থেকে উদ্ধার হয় নকল বিলেতি মদ৷ যার পরিমাণ ৬০ কার্টন৷ সে সাথে খালি বোতল সহ অন্যান্য জিনিসপত্রও উদ্ধার হয়েছে৷ বোতলের মোখা লাগানোর যন্ত্র উদ্ধার হয়নি৷ যদিও বাড়ির মালিক পরিতোষ দেব পলাতক৷ বিগত দিনে একমাত্র জাগরণ পত্রিকাতেই তথ্য সহকারে বারবার সংবাদ প্রকাশ করে নকল বিলেতি মদের মালিকদের বিরুদ্ধে সরব হয়েছে৷ অথচ খোয়াই শহরে এবং আশপাশ এলাকায় রয়েছে প্রচুর নকল বিলেতি মদ তৈরির কারখানা৷ পুলিশ প্রশাসন সব জেনেশুনেও মাঝে মধ্যে অভিযান চালায়৷ বর্তমানে তেলিয়ামুড়ার এসডিপিও লাকি চৌহান এর অভিযান দেখে হয়ত কিছুটা লজ্জাবোধ হয়েছে খোয়াই থানা বাবুদের৷ এজন্যই শহর ছেড়ে হাতকাটা বাজারের পাশে অভিযান চালানো হয়েছে৷ অথচ এলাকাবাসীর অভিযোগ প্রায় ১০ বছর যাবত ব্যবসা করছে পরিতোষ দেব৷ উনার বাড়ির পাশেই অর্থাৎ সিমানার মধ্যেই রয়েছে একটি পুলিশ চৌকি৷ তারপরও কিভাবে ১০ বছর যাবত পরিতোষ দেব বেআইনী মদের ব্যবসা করছে৷ আর এদিকে খোয়াই শহরে নকল মদ তৈরির কারখানাগুলো খঁুজে পাচ্ছেন না খোয়াই থানাবাবুরা৷ বর্তমানে কোরাক্স, ট্যাবলেট, গাজায় রমরমা খোয়াই শহর৷ আর খোয়াই থানার কুড়ি হাত দূরেই চলছে নকল বিলেতি মদ সহ এন্ডিং, জুয়া, নেশা কারবারীদের রমরমা বাণিজ্য৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top