News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএফের হীরকজয়ন্তী উপলক্ষে আগরতলায় মোটরসাইকেল শোভাযাত্রা
Image

বিএসএফের হীরকজয়ন্তী উপলক্ষে আগরতলায় মোটরসাইকেল শোভাযাত্রা

আগরতলা, ৩ ডিসেম্বর: বিএসএফের হীরকজয়ন্তী দিবস উদযাপনের অংশ হিসেবে আজ আগরতলায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা। শালবাগান বিএসএফ ক্যাম্প থেকে শুরু হয়ে এই র‍্যালি গকুলনগর বিএসএফ ক্যাম্প পর্যন্ত অগ্রসর হয়। শোভাযাত্রায় প্রায় শতাধিক বিএসএফ জওয়ান মোটরসাইকেল নিয়ে অংশ নেন।

এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল রাজ্যের সাধারণ মানুষের মধ্যে বিএসএফের কাজ ও ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি রাজ্যের যুবসমাজকে বিএসএফে যোগদান করে দেশের সেবা করার আহ্বান জানান বিএসএফের আইজি অলোক কুমার চক্রবর্তী।

তিনি বলেন, দেশের সুরক্ষা, সীমান্তের নিরাপত্তা এবং সমাজের কল্যাণে বিএসএফ নিরলসভাবে কাজ করে চলেছে। তরুণ প্রজন্মকে এই কাজে যুক্ত হওয়ার আহ্বানও জানান তিনি।

Releated Posts

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top