News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভাতের থালা হাতে প্রতিবাদে চাকরিপ্রার্থীরা, ফের আইজি প্রিজন অফিস ঘেরাও
Image

ভাতের থালা হাতে প্রতিবাদে চাকরিপ্রার্থীরা, ফের আইজি প্রিজন অফিস ঘেরাও

আগরতলা, ৩ ডিসেম্বর : ভাতের থালা হাতে নিয়ে এবার রাস্তায় নামলেন কারা দপ্তরের চাকরিপ্রার্থীরা। ২০২২ সালে কারা দপ্তরের পরীক্ষা দেওয়া যুবকরাই আজ ফের আইজি প্রিজন অফিসের সামনে আন্দোলনে সামিল হন। দীর্ঘদিন কেটে গেলেও এখনও নিয়োগ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

চাকরিপ্রার্থীদের দাবি, ২০২২ সালে জেল পুলিশের নিয়োগের জন্য নোটিশ জারি করা হয়েছিল। তার কিছু দিন পর প্রায় ১২ হাজার পরীক্ষার্থীদের শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত তাদের রিটেন ও মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে না। তার ফলে জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না। দীর্ঘ তিন বছরে একাধিকবার ডেপুটেশন প্রদান করেও কোন ধরনের সদুত্তর পাননি তাঁরা। তাই বাধ্য হয়ে ক্ষোভ প্রকাশ করতে আজ ভাতের খালি থালা হাতে প্রতীকী আন্দোলন করেন তাঁরা।

পাশাপাশি, মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হোক। জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারের ভূমিকায় ক্ষুদ্ধ বেকার মহলে।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top