News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ২০,০০০ এর অধিক চাকরি দেওয়া হয়েছে, আরও প্রক্রিয়া চলছে: মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরায় ২০,০০০ এর অধিক চাকরি দেওয়া হয়েছে, আরও প্রক্রিয়া চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ নভেম্বর: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন, দেশের একতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের কাজের অবদানকে স্মরণ করার জন্য দেশ জুড়ে একাধিক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। আজ আগরতলার সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশ থেকে আয়োজিত সর্দার @১৫০ ইউনিটি মার্চ উদযাপনে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিটি রাজ্যে তাঁকে স্মরণ করার জন্য, বিশেষ করে দেশের জন্য তাঁর অবদান ও দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাঁর অক্লান্ত প্রচেষ্টার কথা মনে রেখে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল দেশের সমস্ত রাজ্যকে একত্রিত করার জন্যও কাজ করেছিলেন। ১৯৪৭ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত সর্দার বল্লভভাই প্যাটেল দেশের ঐক্যের জন্য কাজ করেছিলেন। তাঁকে এবং দেশের জন্য তাঁর অবদানকে স্মরণ করার জন্য একগুচ্ছ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। স্কুল এবং কলেজ স্তরে বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। ডাঃ সাহা আরও জানান যে তিনি আগামীকাল গুজরাট যাবেন। সেখানে পদযাত্রায় অংশগ্রহণ করবেন। গুজরাটে সমস্ত মুখ্যমন্ত্রীদের পদযাত্রায় যোগ দিতে বলা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। অনেক যুব এখনও তাঁর সম্পর্কে তেমন অবগত নয় এবং যুবদের অবশ্যই দেশের জন্য তাঁর অবদান সম্পর্কে অবগত হতে হবে। আমাদের দেশের ঐক্যকে নষ্ট করার ষড়যন্ত্র চলছে এবং আমরা সেবিষয়ে কঠোর নজর রাখছি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার ত্রিপুরায় ২০,০০০ এরও অধিক চাকরি দিয়েছে এবং আগামীদিনে আরও চাকরির সুযোগ দেওয়া হবে। আর এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

এদিন এই কার্যক্রমে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিংকু রায়, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, পদ্মশ্রী দীপা কর্মকার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের পি কে চক্রবর্তী, পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার, পুলিশ সুপার নমিত পাঠক এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top