News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন দফা দাবিতে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের গণঅবস্থান, স্মারকলিপি পেশ মিশন ডিরেক্টরের কাছে
Image

তিন দফা দাবিতে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের গণঅবস্থান, স্মারকলিপি পেশ মিশন ডিরেক্টরের কাছে

আগরতলা, ১৮ নভেম্বর: বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মঙ্গলবার কংগ্রেস ভবনের সামনে গণঅবস্থান পালন করলো অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। পরে তারা জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টরের নিকট তিন দফা দাবি সহ একটি স্মারকলিপি জমা দেয়।

কর্মসংস্থানের অনিশ্চয়তা ও আর্থিক দুরবস্থার কথা তুলে ধরে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, স্বাস্থ্য দপ্তরের অধীনে কর্মরত ডিডিটি কর্মীরা বছরে মাত্র পাঁচ মাস কাজ পান। এই সামান্য কর্মসংস্থানে তাঁদের পরিবার পরিজনের ভরণপোষণ ও স্বাভাবিক জীবনযাপন করা কার্যত অসম্ভব হয়ে উঠছে।

এছাড়া রাজ্যের রেগা শ্রমিকদের প্রতিনিয়ত বঞ্চনার শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করা হয়। তাদের দৈনিক মজুরি বৃদ্ধি ও বছরে ন্যূনতম ২০০ দিনের কাজ দেওয়ার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও তা বাস্তবায়নে উদাসীন বর্তমান সরকার— দাবি সংগঠনের। এর ফলে চরম আর্থিক সংকট, অনটন ও পারিবারিক কলহের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে রেগা শ্রমিকদের।

পাশাপাশি রাজ্যের মিড-ডে-মিল কর্মী ও আশা কর্মীদের এখনও নিয়মিত করা হয়নি বলেও সংগঠনের অভিযোগ। তারা উল্লেখ করেন, সরকার পরিবর্তনের পর বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হবে, যার আওতায় মিড-ডে-মিল কর্মী ও আশা কর্মীরাও থাকবেন। কিন্তু এত বছর পরেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ।
এই তিন দফা দাবির দ্রুত নিষ্পত্তি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

এদিনের গণঅবস্থানে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল, সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় সাহা, কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তীসহ অন্য নেতৃবৃন্দ।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top