News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অভয়নগরে এক দম্পতির উপর অতর্কিত হামলার ঘটনায় উত্তেজনা, নিরাপত্তার দাবিতে থানায় নারী সমিতির ডেপুটেশন
Image

অভয়নগরে এক দম্পতির উপর অতর্কিত হামলার ঘটনায় উত্তেজনা, নিরাপত্তার দাবিতে থানায় নারী সমিতির ডেপুটেশন

আগরতলা, ১৩ নভেম্বর:
অভয়নগর ব্লাড সান ক্লাব এলাকার বাসিন্দা অভিজিৎ সেনগুপ্তর বাড়িতে কয়েকদিন আগে ঘটে যাওয়া অতর্কিত হামলার ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, একদল দুষ্কৃতী গভীর রাতে অভিজিৎ সেনগুপ্তর বাড়িতে ঢুকে হামলা চালায় এবং বাড়ির সদস্যদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। ঘটনাটি ঘটার পর থেকেই স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে অভয়নগর টাউন আউট পোস্টে এক প্রতিনিধিদল ডেপুটেশন প্রদান করে।

সংগঠনের অঞ্চল সম্পাদিকা কাজল রেখা সিনহা জানান, লিখিতভাবে পুলিশের কাছে দাবি জানানো হয়েছে। এলাকায় দ্রুত টহলদারি বাড়ানো হোক এবং অভিযুক্তদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।

ডেপুটেশন শেষে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চলের সম্পাদিকা কাজল রেখা সিনহা সাংবাদিকদের জানান, এই ধরনের ঘটনা অভয়নগরে আগে কখনও ঘটেনি। এলাকার মহিলারা ও সাধারণ মানুষ এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাই পুলিশের কাছে দাবি জানানো হয়েছে যেন অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়া হয় এবং এলাকায় শান্তি ও নিরাপত্তা পুনঃস্থাপন করা হয়।

তিনি আরও বলেন, এলাকায় পুলিশ যেন নিয়মিত টহল দেয় সেই দাবিও জানানো হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদান করুক। সাধারণ মানুষ যাতে নিশ্চিন্তে থাকতে পারেন, তার জন্য প্রশাসনের সক্রিয় ভূমিকা এখন অত্যন্ত জরুরি।

Releated Posts

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026

পরিবারের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরি, নগদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার উধাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: আমতলী থানাধীন কার্তিক চৌমুহনী এলাকার ভাতৃ সংঘ ক্লাব সংলগ্ন একটি ভাড়াটিয়া বাড়িতে দুঃসাহসিক চুরির…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top