News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছাওমনু নদীর উপর সেতু নির্মাণের দাবিতে সড়ক অবরোধ, লিখিত প্রতিশ্রুতি চাইল জনতা
Image

ছাওমনু নদীর উপর সেতু নির্মাণের দাবিতে সড়ক অবরোধ, লিখিত প্রতিশ্রুতি চাইল জনতা

আগরতলা, ১৩ নভেম্বর: ছাওমনু নদীর উপর সেতু নির্মাণের দাবিতে আজ সকাল থেকে সাধারণ মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে, যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতু না থাকায় এলাকাবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।অবরোধকারীরা জানিয়েছেন, ধলাই জেলার জেলা শাসক স্বয়ং ঘটনাস্থলে এসে সেতু নির্মাণের বিষয়ে লিখিত প্রতিশ্রুতি না দিলে তারা অবরোধ প্রত্যাহার করবেন না।

অবরোধের কারণে ওই অঞ্চলের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ মানুষ ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনার চেষ্টা চলছে বলে জানা গেছে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top