News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিরানিয়া মাদককান্ডে এবার মান্তুনু সাহার আমতলী বাইপাস গোডাউনে তল্লাশি চালাল ক্রাইম ব্রাঞ্চ
Image

জিরানিয়া মাদককান্ডে এবার মান্তুনু সাহার আমতলী বাইপাস গোডাউনে তল্লাশি চালাল ক্রাইম ব্রাঞ্চ

আগরতলা, ১২ নভেম্বর : জিরানিয়া মাদককান্ডে এবার মান্তুনু সাহার আমতলী বাইপাস গোডাউনে তল্লাশি চালাল ক্রাইম ব্রাঞ্চ।

জিরানিয়ায় রেলের ওয়াগানে ফেনসিডিল উদ্ধারের ঘটনার পরিপ্রেক্ষিতে ক্রাইম ব্রাঞ্চের তল্লাশি তৎপরতা অব্যাহত রয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন মান্তুনু সাহা।

ক্রাইম ব্রাঞ্চ জানতে পেরেছে আমতলী বাইপাস রোডে মান্তুনু সাহার একটি গোডাউন রয়েছে। এই খবরের পরিপ্রেক্ষিতে মান্তনু সাহাকে সঙ্গে নিয়ে ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা সেখানে আজ হানা দেন। সেখান থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া সিসি ক্যামেরাগুলো সেখান থেকে খুলে নিয়ে যাওয়া হয় তদন্তের স্বার্থে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে মান্তুনু সাহার এই গোডাউনে মাদক সামগ্রী মজুদ রাখা হতো। যদিও ক্রাইম ব্রাঞ্চ তল্লাশি চালিয়ে সেখান থেকে কোন ধরনের মাদক উদ্ধার করতে পারেনি। সেখানে বেশ কিছু রাবার শিট মজুদ রয়েছে। রাবার সিটের অন্তরালেই নেশার রমরমা বাণিজ্য চলতো বলে আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

কালমা হাইস্কুলের শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

আগরতলা, ৬ মে: জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শকের অধীনে থাকা কালমা হাইস্কুলের এক শিক্ষক নান্টু নমঃ-র বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ…

ByByTaniya Chakraborty May 6, 2026

২০ লক্ষ টাকার গয়না উধাও, সোনামুড়ার কুলুবাড়ীতে চাঞ্চল্য

সোনামুড়া, ৬ মে : সোনামুড়া থানার অন্তর্গত কুলুবাড়ী এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty May 6, 2026

আগরতলায় অপারেশন সিন্দুরের এক বছর পূর্তি উদযাপন করল আসাম রাইফেলস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে : অপারেশন সিন্দুরের এক বছর পূর্তি উপলক্ষে আজ আগরতলায় এক বিশেষ আউটরিচ কর্মসূচির…

ByByTaniya Chakraborty May 6, 2026

শহীদ রাইফেলম্যান কল্যাণ কুমারের স্মরণে রাধানগর ব্যাটালিয়নে শ্রদ্ধার্ঘ্য অর্পণ আসাম রাইফেলসের

আগরতলা, ৬ মে : শহীদ রাইফেলম্যান কল্যাণ কুমারের আত্মত্যাগের স্মরণে মঙ্গলবার রাধানগর ব্যাটালিয়নে এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ পুষ্পস্তবক…

ByByTaniya Chakraborty May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top