News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাড়ি ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই
Image

গাড়ি ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই

আগরতলা, ১২ নভেম্বর: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাঁপলো কাঁঠালিয়ার দক্ষিণ মহেশপুর এলাকা। আজ ভরদুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিকট শব্দ শুনে এলাকাবাসী ঘর থেকে বাইরে এসে দেখেন একটি মালবোঝাই গাড়ি ও একটি ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে।

দুর্ঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তি সজল দেবনাথ ও নিখিল সাহা গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে কাঁঠালিয়া হাসপাতালে ভর্তি করেন। পরে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেলাঘর হাসপাতালে রেফার করা হয়।

চাক্ষুষ সাক্ষী এক স্থানীয় বাসিন্দা জানান, সংঘর্ষের শব্দ এতটাই প্রবল ছিল যে মুহূর্তের মধ্যে পুরো এলাকা কেঁপে ওঠে। আহত বলেরু চালকের অভিযোগ, ট্রাকচালকের বেপরোয়া ও অনিয়ন্ত্রিত গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ট্রাকচালক সম্ভবত মদ্যপ অবস্থায় ছিলেন।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, বানিজ্যিক এলাকায় দীর্ঘদিন ধরেই ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর দাবি জানিয়ে আসছেন তাঁরা। তাঁদের ক্ষোভ পুলিশ প্রশাসন যতই সতর্কতা জারি করুক না কেন, দুর্ঘটনার সংখ্যা বরং দিন দিন বেড়েই চলেছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষী চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top