News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের মান নিয়ে ক্ষোভ, নিম্নমানের চুন ও রাসায়নিক ব্যবহারের অভিযোগ
Image

পানীয় জলের মান নিয়ে ক্ষোভ, নিম্নমানের চুন ও রাসায়নিক ব্যবহারের অভিযোগ

আগরতলা, ৬ নভেম্বর: লংতরাইভ্যালি মহকুমার মাছলি বাজার এলাকায় সরকারি পানীয় জলের ট্রিটমেন্ট প্লান্টে চরম অনিয়মের অভিযোগে উত্তাল গ্রামবাসী। কোটি টাকার সরকারি প্রকল্প জল জীবন মিশনের নামে চলছে প্রকট গাফিলতি ও দুর্নীতি এমনই অভিযোগ তুলেছে স্থানীয়রা। তাঁদের দাবি, সরকারি অর্থে গড়ে ওঠা বহু পুরনো এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আজ কার্যত ভেঙে পড়া এক দূষণকেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে অপরিশোধিত, আয়রনযুক্ত ও দূষিত জল সরবরাহ হচ্ছে প্রতিদিন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্রিটমেন্ট প্ল্যান্টে ব্যবহৃত চুন ও রাসায়নিকের মান নিম্নমানের হওয়ায় জল পরিশোধনের গুণগত মান মারাত্মকভাবে নষ্ট হচ্ছে।দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট প্লান্টে নিম্নমানের চুন ও রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। ঠিকাদারের সরবরাহ করা এসব উপকরণ আসলে নির্মাণ কাজে ব্যবহৃত চুন ও রাসায়নিক পদার্থ, যা কোনোভাবেই পানীয় জলের পরিশোধনে উপযুক্ত নয়। ফলে জলের মধ্যে ভারী লোহা ও ময়লা মিশে যাচ্ছে। ফলে এলাকায় সরবরাহকৃত পানীয় জলে দুর্গন্ধ ও ঘোলাটে ভাব দেখা দিচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এলাকার এক বাসিন্দা জানান, প্রতিদিন যে জল আমরা পান করছি, তার রং ও গন্ধ দেখে মনে হচ্ছে কোনো ধরনের পরিশোধনই করা হচ্ছে না। নিম্নমানের রাসায়নিক ব্যবহার করা হলে সাধারণ মানুষের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়বে।

তাঁদের আরও অভিযোগ, সরকারি এই ট্রিটমেন্ট প্লান্টের দায়িত্বে থাকা ঠিকাদার মধু বসাক ওরফে মনোজ কুমার বসাক নিয়মিত নিম্নমানের উপকরণ সরবরাহ করছেন এবং তাতে দপ্তর চোখ বন্ধ করে আছে। বছরের পর বছর প্লান্টের কোনো সংস্কার, রক্ষণাবেক্ষণ বা পরিদর্শনই করা হয়নি। প্রথম দিকে জলের মান কিছুটা ভালো থাকলেও, বর্তমানে তা একেবারেই ব্যবহার অনুপযোগী।

গ্রামবাসীদের দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরকে সরজমিনে তদন্তে নেমে ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

Releated Posts

১৩১তম সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে ত্রিপুরা বিধানসভায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৭ এপ্রিল: ত্রিপুরা বিধানসভার একটি এক দিনের বিশেষ অধিবেশন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে ভারতীয়…

ByByReshmi Debnath Apr 27, 2026

গুলি কাণ্ডের মূল অভিযুক্ত রণবীর দেবনাথ গ্রেফতার, চাঞ্চল্য

আগরতলা, ২৭ এপ্রিল : গুলি কাণ্ডের ঘটনায় নাটকীয় মোড় নিয়ে আজ বিশালগড় আদালত চত্বরে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

ত্রিপুরায় কমলা সতর্কতা: ঝড়-বৃষ্টির পূর্বাভাসে সতর্ক থাকার নির্দেশ প্রশাসনের

আগরতলা, ২৭ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী দুই দিন ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top