News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়া মহকুমার কুলুবাড়িতে চুরির অভিযোগে বাংলাদেশি নাগরিক আটক
Image

সোনামুড়া মহকুমার কুলুবাড়িতে চুরির অভিযোগে বাংলাদেশি নাগরিক আটক

সোনামুড়া, ৪ নভেম্বর : সীমান্তবর্তী সোনামুড়া মহকুমার কুলুবাড়ি এলাকায় চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় বসবাস করলেও তিনি আদতে বাংলাদেশি নাগরিক।

সূত্রের খবর, ওই ব্যক্তি প্রায় ১২ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসে সোনামুড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি এখানে স্থানীয় এক মহিলাকে বিয়ে করেন এবং বর্তমানে তাঁর তিনটি সন্তান রয়েছে। তবে কুলুবাড়ি এলাকায় চুরির ঘটনায় ধরা পড়ার পর জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজেই স্বীকার করেন যে তাঁর বাড়ি বাংলাদেশের কুমিল্লায়।

ঘটনার সময় পুলিশ যখন তাকে আটক করে নিয়ে যাচ্ছিল, তখন তার নাবালক ছেলে বাবাকে ছাড়াতে মরিয়া হয়ে পড়ে। আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয় ঘটনাস্থলে। এদিকে, অভিযুক্তের শাশুড়ি ক্ষোভে ফেটে পড়ে বলেন, “নিজের হাতে মেয়ের জীবন শেষ করে ফেলেছি।”

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে চুরির পাশাপাশি বিদেশি নাগরিক হিসেবে বেআইনি ভাবে ভারতে অবস্থানের অভিযোগে তদন্ত চলছে। পুরো ঘটনার বিস্তারিত জানতে তদন্তে নেমেছে সোনামুড়া থানার পুলিশ।

Releated Posts

নির্বাচনোত্তর পরিস্থিতি খতিয়ে দেখতে মান্দাইয়ে জেলা শাসকের নেতৃত্বে প্রশাসনিক টিম, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনের পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিম জেলার মান্দাই এলাকায় যৌথভাবে পরিদর্শনে গেল…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিশ্রামগঞ্জে বিজয় মিছিল ঘিরে ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী

বিশ্রামগঞ্জ, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনে জয়ের পর বিজয় মিছিলকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জ দেওয়ানবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Apr 23, 2026

পাচারকালে আটক গাড়ি, উদ্ধার ফ্লিপকার্টের বিপুল সামগ্রী—বিশালগড়ে চাঞ্চল্য

বিশালগড়, ২৩ এপ্রিল: অবৈধভাবে ফ্লিপকার্ট অফিসের বিভিন্ন সামগ্রী বাংলাদেশে পাচারের অভিযোগে বিশালগড় থানার পুলিশ একটি গাড়িসহ বিপুল পরিমাণ…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিআরপিএফ জওয়ানের  মৃত্যু

আগরতলা, ২৩ এপ্রিল: ডিউটি সেরে বাসায় ফিরে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Apr 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top