News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিল ঃ ফুরোলো ৫০ দিন, আজ ফের জাতীর উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর
Image

নোট বাতিল ঃ ফুরোলো ৫০ দিন, আজ ফের জাতীর উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর

pm-narendra-modiনয়াদিল্লি, ৩০ ডিসেম্বর৷৷ ফুরোলো ৫০ দিন৷ নোট বাতিলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে ৫০ দিন সময় চেয়ে ধৈর্য্য ধরতে বলেছিলেন৷ শুক্রবার ৩০ ডিসেম্বর সেই সময়সীমা সমাপ্ত হয়েছে৷ গত ৮ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী দুর্নীতি দমন, কালো টাকা রোধ এবং সন্ত্রাসবাদ নির্মূলে নোট বাতিলের পদক্ষেপের ঘোষণা দিয়েছিলেন৷ বাতিল হয়েছিল পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট৷ এই ৫০ দিনে নোট বাতিলের জেরে দেশজুড়ে তুলকালাম কান্ড বেঁধে যায়৷ বিরোধী দল প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরোধিতায় দেশজুড়ে গণআন্দোলন শুরু করে৷ অচল করে দেওয়া হয় সংসদের শীতকালীন অধিবেশন৷ বিরোধীদের দাবি, নোট বাতিলের সিদ্ধান্তে দেশে অর্থনৈতিক জরুরি অবস্থা কায়েম হয়েছে৷ অন্যদিকে, প্রধানমন্ত্রী এই ৫০ দিনে বারে বারে দাবি করেছেন, দেশবাসীর নোট বাতিলের সুফল মিলবে৷
নতুন বছরের প্রাক্ সন্ধ্যায় শনিবার ৩১ ডিসেম্বর পুনরায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এর জন্য বিরাট আয়োজনও করা হয়েছে৷ প্রত্যেক দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে৷ দুর্গম এলাকাতেও যাতে প্রধানমন্ত্রীর বাণী পৌঁছায় সে দিকেও খেয়াল রাখা হয়েছে৷ তবে, শনিবার প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে কি বক্তব্য রাখবেন সেদিকে অধীর আগ্রহে অপেক্ষায় গোটা দেশ৷ এই ৫০ দিনে কি পরিমাণ কালো টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে, এমনকি কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের জেরে সাফল্য কতটা হাতে এসেছে সেই তথ্য প্রধানমন্ত্রী তুলে ধরবেন কিনা তাই এখন দেখার বিষয়৷ দেশবাসী এই ৫০ দিনে নানান সমস্যা সত্ত্বেও ধৈর্য্য ধরে যে অপেক্ষা করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল কোন দিশা দেখাবেন এনিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়ে গেছে৷ এই ৫০ দিনে আরবিআই বহুবার নিয়মনীতি বদলেছে৷ নগদ টাকার আকাল এখনো দেশের বিভিন্ন জায়গায় রয়েছে৷ ফলে, আগামীকাল প্রধানমন্ত্রী নতুন করে কোন নিয়ম আনতে চলেছেন কিনা সেবিষয়টিও ভাবাচ্ছে৷ যে উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নোট বাতিলের মত সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন আদৌ তা সফল কিনা শনিবার জাতির উদ্দেশ্যে রাখা ভাষণে অনেকটাই পরিষ্কার হবে বলে ধারণা করা যাচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top