News Flash

Image

যাত্রাপুরে ফের গাঁজা ধ্বংস অভিযান

আগরতলা, ১ নভেম্বর : যাত্রাপুর থানাধীন থলিবাড়ি এডিসি ভিলেজ এলাকার জঙ্গলে বৃহৎ পরিসরে গাঁজা ধ্বংস অভিযান চালিয়েছে পুলিশ ও টিএসআর জওয়ানরা। এদিন মোট চারটি প্লটে প্রায় সাত হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে বলে জানান যাত্রাপুর থানার ওসি সিতি কণ্ঠ বর্ধন।

তিনি জানান, চলতি মৌসুমে এটি অষ্টম দফার গাঁজা ধ্বংস অভিযান চালিয়েছে। গোপন সূত্রে খবর পাওয়ার পর সাব-ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী, এএসআই তপন দেবনাথ ও কাফুরাই দেববর্মা নেতৃত্বে একদল পুলিশ ও টিএসআর জওয়ান সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালান।

অভিযান চলাকালীন চারটি পৃথক প্লটে গাঁজা চাষের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে আইন অনুযায়ী সব গাছ কেটে আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। ওসি সিতি কণ্ঠ বর্ধন জানান, অবৈধ গাঁজা চাষ রোধে নিয়মিত তল্লাশি ও অভিযানের কাজ চলছে। স্থানীয় জনগণের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Releated Posts

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top