News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাংসদ বিপ্লব কুমার দেবের সুপারিশে ক্যান্সার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকার অনুদান পেলেন পশ্চিম ত্রিপুরার অনিতা পাল দাস
Image

সাংসদ বিপ্লব কুমার দেবের সুপারিশে ক্যান্সার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকার অনুদান পেলেন পশ্চিম ত্রিপুরার অনিতা পাল দাস

আগরতলা, ২৯ অক্টোবর:

সাংসদ বিপ্লব কুমার দেবের সুপারিশে ক্যান্সার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকার অনুদান পেলেন পশ্চিম ত্রিপুরার অনিতা পাল দাস। এই আর্থিক সাহায্যের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব।

সাংসদ জানান, খয়েরপুর বিধানসভার অন্তর্গত চম্পামুড়া নিবাসী অনিতা পাল দাস, তাঁর চিকিৎসা সহায়তার আবেদন জানিয়েছিলেন সাংসদের নিকট, তৎক্ষণাৎ পিএম রিলিফ ফান্ডের থেকে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। খুব অল্প সময়ের মধ্যেই অর্থের মঞ্জুরি মিলেছে বলে জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব।

উল্লেখ্য, সাংসদ বিপ্লব কুমার দেবের সুপারিশে প্রধানমন্ত্রী কার্যালয়ে আবেদন পৌঁছায় গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। প্রধানমন্ত্রী কার্যালয়ের তরফে ১৭ অক্টোবর ২০২৫ তারিখে জারি করা চিঠিতে জানানো হয়েছে যে, অনিতা পাল দাসের ক্যান্সার চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা অনুদান অনুমোদিত হয়েছে এবং উক্ত অর্থ সরাসরি হাসপাতালের হিসাবে হস্তান্তর করা হয়েছে।
এই অনুদানের অর্থ ১৪ অক্টোবর ২০২৫ তারিখে গুয়াহাটির ডঃ বি. বোরুয়া ক্যান্সার ইনস্টিটিউটের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

এই সাহায্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সাংসদ বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানিয়েছেন রোগীর পরিবারের সদস্যরা।

Releated Posts

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top