News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের দাবিতে আগরতলা-বামুটিয়া সড়ক অবরোধ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা
Image

পানীয় জলের দাবিতে আগরতলা-বামুটিয়া সড়ক অবরোধ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা:
দীর্ঘদিনের পানীয় জলের সমস্যাকে কেন্দ্র করে আজ উত্তপ্ত হয়ে উঠল আগরতলা-বামুটিয়া সড়ক। মঙ্গলবার সকাল থেকে এলাকাবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেন। ফলে কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

অবরোধকারীদের অভিযোগ, প্রায় ছয় মাস ধরে তারা একেবারেই পানীয় জলের সরবরাহ পাচ্ছেন না। এমনকি গত দুই বছর ধরে এলাকায় জল সমস্যার তীব্রতা ক্রমশ বেড়েই চলেছে। বহুবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনও স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

অবরোধকারীরা আরও জানান, প্রতিদিন জল কিনে এনে ব্যবহার করতে হচ্ছে, যা সাধারণ মানুষের পক্ষে একেবারেই সম্ভব নয়। অবিলম্বে এলাকায় নিয়মিত পানীয় জলের ব্যবস্থা না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু করেন।

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহনপুরে বিশেষ পূজার্চনায় মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকাল উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top