নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ অক্টোবর:
তেলিয়ামুড়া মহারানীপুর এলাকায় এক পেট্রোল পাম্প কর্মীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম কৃষ্ণ দেব (৬০)। তিনি তেলিয়ামুড়া থানার অন্তর্গত ডিএম কলোনির বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণ দেব পূর্বে পেশায় গাড়ি চালক ছিলেন। বর্তমানে তিনি স্থানীয় একটি পেট্রোল পাম্পে গাড়ি ধোয়ার কাজ করতেন। মঙ্গলবার সকালে তাকে ডাকাডাকি করলে সে সাড়া দেয়নি। তখন ঘরে দেখা যায় মৃত অবস্থায় পড়ে আছে ওই ব্যক্তি।
খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভিতর থেকে কৃষ্ণ দেবের মৃতদেহ উদ্ধার করে। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের মধ্যে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

