News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তায় ছাত্রছাত্রীরা
Image

শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তায় ছাত্রছাত্রীরা

আগরতলা, ২৮ অক্টোবর: শিক্ষক বদলির প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছে কাঞ্চনপুরের কর্ণজয় সিপি হাই স্কুলের ছাত্রছাত্রীরা। আজ সকাল থেকে কাঞ্চনপুরে সড়ক অবরোধ করে তারা।

ছাত্রছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে শিক্ষক সংকট চলছে। একাধিক বিষয়ে নিয়মিত পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তারা। সম্প্রতি বিদ্যালয়ের একজন বিজ্ঞান শিক্ষককে বদলি করা হয়েছে, ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই অবস্থায় পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছাত্রছাত্রীরা বাধ্য হয়েই পথে নামে।

এদিকে অবরোধের ফলে ওই সড়কে যান চলাচলে চরম বিঘ্ন ঘটে। দীর্ঘ সময় ধরে আটকে পড়ে স্কুলবাস, যাত্রীবাহী গাড়ি সহ সাধারণ যানবাহন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং স্থানীয় প্রশাসন।

ছাত্রছাত্রীদের অভিযোগ, বারবার বিদ্যালয় পরিচালন কমিটি এবং জেলা শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও সদুত্তর মেলেনি। শিক্ষক ফিরিয়ে আনা বা বিকল্প ব্যবস্থা গ্রহণের ব্যাপারেও কোনও আশ্বাস মেলেনি প্রশাসনের তরফে। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ কিছুক্ষণ পর তুলে নেওয়া হয়। যদিও ছাত্রছাত্রীদের স্পষ্ট হুঁশিয়ারি দাবি পূরণ না হলে আবারও বৃহত্তর আন্দোলনে নামবে তারা।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top