News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন কলেজে এসএফআইয়ের প্রতিষ্ঠা দিবস পালিত
Image

বিভিন্ন কলেজে এসএফআইয়ের প্রতিষ্ঠা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া ৷ আগরতলা২৯ ডিসেম্বর৷৷ বাম সমর্থিত ছাত্র সংগঠন এসএফআই এর ৪৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এসএফআই তেলিয়ামুড়া কলেজ ইউনিটের উদ্যোগে সমাজ সেবামূলক কাজের অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া হাসপাতালে দুঃস্থ রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় বৃহস্পতিবার৷ প্রসঙ্গত, এসএফআইএ’র ৪৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ফল মিষ্টি বিতরণ ছাড়াও আয়োজন করা হয় রক্তদান শিবির এবং খেলার আসরের৷ বৃহস্পতিবার বেলা বারেটায় এসএফআই বিভাগীয় সম্পাদক টুটন দেবের নেতৃত্বে তেলিয়ামুড়া কলেজের এসএফআই ইউনিটের ছাত্রছাত্রীরা তেলিয়ামুড়া হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করে৷ সংশ্লিষ্ট বিষয়ে এসএফআই তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক টুটন দেব বলেন, এসএফআই প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরও নানা সমাজসেবা মূলক কর্মসূচী পালন করেছে এসএফআই বিভাগীয় কমিটি৷ এর অঙ্গ হিসেবেই এদিনের ফল মিষ্টি বিতরণের উদ্যোগ৷ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এসএফআই এই সমাজসেবামূলক কর্মকান্ডগুলিকে স্বাগত জানিয়েছেন অনেকে৷ আগরতলায় বিবিএম কলেজেও সংগঠনটির প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে৷ এই উপলক্ষ্যে র্যালীরও আয়োজন করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top