News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়তের উপ নির্বাচনের ফালফলের পোস্টমর্টেম শুরু সিপিএম রাজ্য কমিটির
Image

পঞ্চায়তের উপ নির্বাচনের ফালফলের পোস্টমর্টেম শুরু সিপিএম রাজ্য কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ বৃহস্পতিবার থেকে সিপিআইএম’র রাজ্য সদর কার্যালয়ে শুরু হয়েছে দলের দুদিনব্যাপী রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক৷ বৈঠকে পলিটব্যুরোর সদস্য মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ রাজ্য কমিটির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন৷ রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী শিবিরে রাজনীতির নয়া মেরুকরণ দলীয় নেতাদের একাংশের চারিত্রিক অধঃপতন সর্বোপরি সম্প্রতি সম্পন্ন দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং ত্রিস্তর পঞ্চায়েতের বেশ কয়েকটি আসনের উপনির্বাচনের ফলাফল চুলচেরা বিশ্লেষণ করা হবে রাজ্য কমিটির দুদিনব্যাপী বৈঠকে৷ বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ৷ এই বৈঠক থেকে রাজ্যব্যাপী শাসক দলের দশ দফা দাবিতে আন্দোলন কর্মসূচীর বাস্তবায়ন নিয়েও পর্যালোচনা করা হবে৷ বিরোধী রাজনৈতিক দলগুলিকে মোকাবেলা করার নানা রণকৌশল নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে৷ স্বাভাবিক কারণেই সিপিআইএম রাজ্য কমিটির দুদিনব্যাপী বৈঠকটি খুবই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে৷
সদ্য সমাপ্ত বিধানসভার দুটি উপনির্বাচন এবং ত্রিস্তর পঞ্চায়েতের উপ নির্বাচনে দলের ফলাফলের ময়নাতদন্ত করা হবে৷ কোথায় ঘাটতি রয়েছে যার জন্য বিরোধী শিবিরে এতো সংখ্যায় ভোট পড়েছে এবং গেরুয়া বাহিনীকে রাজনৈতিক ভাবে কতটা চাপে রাখা যায় সেই বিষয়েও বৈঠকে আলোচনা হচ্ছে বলে খবর৷ তাছাড়া বেশ কয়েকজন নেতৃত্বের বিরুদ্ধে যৌন নির্যাতনের যে কালিমা লেপন হয়ে তা নিয়েও আলোচনা হচ্ছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top