News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রামরাইবাড়ি বিদ্যালয়ের ঘটনায় পুলিশের ভূমিকার প্রতিবাদে দক্ষিণ জেলায় এনএসইউআই-এর বিক্ষোভ, অভিযুক্তদের শাস্তির দাবি
Image

রামরাইবাড়ি বিদ্যালয়ের ঘটনায় পুলিশের ভূমিকার প্রতিবাদে দক্ষিণ জেলায় এনএসইউআই-এর বিক্ষোভ, অভিযুক্তদের শাস্তির দাবি

আগরতলা, ২৪ অক্টোবর:
দক্ষিণ ত্রিপুরার রামরাইবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির দাবিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর পুলিশের অমানবিক আক্রমণের প্রতিবাদে আজ দক্ষিণ জেলার এসপি অফিস ঘেরাও করল এনএসইউআই। ছাত্রনেতা আমির হোসেনের নেতৃত্বে এদিনের বিক্ষোভে সংগঠনের বহু কর্মী ও ছাত্রছাত্রী অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ তোলেন, শিক্ষক বদলির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত স্কুলের ছাত্র-ছাত্রীদের উপর পুলিশ বর্বর লাঠিচার্জ চালায়। শুধু তাই নয়, বিজেপি দলের কিছু তথাকথিত নেতা ও স্থানীয় মাফিয়ারা পুলিশের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের শারীরিকভাবে হেনস্থা ও টানাহেঁচড়া করে।

এনএসইউআই নেতৃত্বের বক্তব্য, “ছাত্রছাত্রীদের উপর এই বর্বর আক্রমণ অত্যন্ত নিন্দনীয়, অপ্রত্যাশিত ও গণতন্ত্রবিরোধী। এটি সরকারের স্বৈরাচারী মনোভাবের স্পষ্ট প্রতিফলন।”

তারা দাবি জানান, ঘটনায় জড়িত যে পুলিশ অফিসারের নাম ছাত্রছাত্রীদের মুখ থেকে উঠে এসেছে, তাকে অনতিবিলম্বে বরখাস্ত করতে হবে। পাশাপাশি রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে, কাদের নির্দেশে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করা হয়েছে— সেই বিষয়ে পুলিশ প্রশাসনকে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

তাদের আরও দাবি, যারা বিজেপির পরিচয়ে ছাত্রছাত্রীদের আক্রমণ করেছে, সেই সকল দোষীদের বিরুদ্ধে মামলা গ্রহন করে দ্রুত গ্রেফতার করতে হবে।
এনএসইউআই নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, ছাত্রছাত্রীদের উপর এই অন্যায়ের বিরুদ্ধে রাজ্যজুড়ে গণতান্ত্রিক আন্দোলন সংঘটিত হবে, যতদিন না দোষীদের শাস্তি নিশ্চিত হচ্ছে।”

Releated Posts

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026
Scroll to Top