News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রশাসনিক নির্দেশ কলাপাতা, সরকারি কর্মীদের অফিসে যেতে বাধা দিচ্ছে প্রাক্তন জঙ্গি নেতা তথা বিধায়কের অনুগামীরা
Image

প্রশাসনিক নির্দেশ কলাপাতা, সরকারি কর্মীদের অফিসে যেতে বাধা দিচ্ছে প্রাক্তন জঙ্গি নেতা তথা বিধায়কের অনুগামীরা

আগরতলা, ২৩ অক্টোবর: প্রশাসনিক নির্দেশ যেন কলাপাতা এমনই অভিযোগ উঠছে। বনধের আবহে চাঞ্চল্যকর চিত্র দেখা গেল রাজ্যের বিভিন্ন এলাকাগুলিতে। চোখের সামনে পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে সরকারি কর্মীদের অফিসে যেতে বাধা দিচ্ছে প্রাক্তন জঙ্গি নেতা তথা বর্তমান বিধায়ক রঞ্জিত দেববর্মার অনুগামীরা।

বনধের সর্মথনে রাজ্যের বিভিন্ন এলাকায় সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে। সার্কিট হাউস চত্বর, উত্তর গেইটের সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। তবুও, বনধ সমর্থকদের দাপটে অনেক সরকারি কর্মী অফিসমুখী হতে পারেননি। প্রশাসনের তরফে আগেই জানানো হয়েছিল, অফিস স্বাভাবিকভাবে চালু থাকবে এবং সকল কর্মীদের উপস্থিত থাকতে হবে। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। সরকারি নির্দেশিকা কার্যত উপেক্ষিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, বনধের সমর্থনে বিভিন্ন জায়গায় ছোটখাটো বিক্ষোভও লক্ষ্য করা গেছে। তবে প্রশাসনের দাবি, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে বনধের দিন সরকারি সহ সরকারি স্বীকৃতি প্রাপ্ত সমস্ত অফিস পরিষেবা স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীও একই নির্দেশ দিয়েছেন। কিন্তু তারপরেও সরকারি নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখে এক প্রকার অবরোধকারীদের পক্ষেই ভূমিকা নিতে দেখা যায় পুলিশকে। তাদের অন্য রাস্তা ধরে যাতায়াত করার নির্দেশ দিয়েছে পুলিশ।

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top